কেরিয়ারের সেরা র‌্যাঙ্কিং-এ সাত্বিক-চিরাগ ও সাই প্রণীত, বিস্তারিত জেনে নিন

কেরিয়ারের সেরা র‌্যাঙ্কিং-এ সাত্বিক-চিরাগ ও সাই প্রণীত, বিস্তারিত জেনে নিন

কেরিয়ারের সেরা র‌্যাঙ্কিং-এ পৌঁছলেন থাইল্যান্ড ওপেন জয়ী ভারতীয় ব্যাটমিন্টন তারকা সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি, চিরাগ শেট্টি। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন বা বিডব্লুউএফ-র সদ্য প্রকাশিত তালিকার সাত নম্বর স্থানে অবস্থান করছে দেশের এই তরুণ শাটলারদের জুটি। ব্যাডমিন্টন সিঙ্গলসে ১০ম স্থানে উঠেছেন ভারতের সাই প্রণীত।

কেরিয়ারের সেরা র‌্যাঙ্কিং-এ সাত্বিক-চিরাগ ও সাই প্রণীত, বিস্তারিত জেনে নিন

প্রথম ভারতীয় শাটলিং জুটি হিসেবে বিশ্ব তালিকার প্রথম দশে নিজেদের অবস্থান ধরে রেখেছেন সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি, চিরাগ শেট্টি। থাইল্যান্ড ওপেন চ্য়াম্পিয়ন এই ভারতীয় জুটি গত মাসেই বিশ্ব তালিকার প্রথম দশে জায়গা করে নেয়। এরপর ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল ও চায়না ওপেনের সেমিফাইনাল পর্যন্ত পৌঁছন তাঁরা। সেই পারফরম্য়ান্সের সৌজন্যেই নয় থেকে সাত নম্বর স্থানে উঠে এসেছে সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টির জুটি।

অন্যদিকে, বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতা ভারতের সাই প্রণীত কেরিয়ারে প্রথমবার ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন বা বিডব্লুউএফ-র সদ্য প্রকাশিত তালিকার প্রথম দশে প্রবেশ করেছেন। দেশের সপ্তম শাটলার হিসেবে এই নজির গড়েছেন তিনি। তাঁর আগে বিশ্ব ক্রম তালিকার প্রথম দশে প্রবেশ করেছিলেন লেজেন্ড প্রকাশ পাড়ুকোন, পুল্লেলা গোপীচাঁদ, চেতন আনন্দ, পারুপল্লি কাশ্যপ, কিদাম্বী শ্রীকান্ত ও এইচএস প্রণয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+