খেলরত্ন হচ্ছেন সর্দার সিং ও দেবেন্দ্র ঝাঝারিয়া, অর্জুনে নাম পূজারা-হরমনপ্রীতের

২৯ অগাস্ট ভারতীয় খেলার সেরাদের সম্মান জানানো হবে। 

রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পাচ্ছেন দেবেন্দ্র ঝাঝারিয়া ও সর্দার সিং। ক্রীড়ামন্ত্রকের তরফে বড় লম্বা তালিকা গেলেও সেখান থেকে এই দু'জনকে বেছে নিল নির্বাচনী কমিটি। যে কমিটিতে রয়েছেন প্রাক্তন অলিম্পিয়ান, অর্জুন, দ্রোনাচার্য, ধ্যানচাঁদ পুরস্কার প্রাপ্তরা।

খেলরত্ন হচ্ছেন সর্দার সিং ও দেবেন্দ্র ঝাঝারিয়া, অর্জুনে নাম পূজারা-হরমনপ্রীতের

দেবেন্দ্র ঝাঝারিয়া একজন প্যারালিম্পিয়ান। তিনি জ্যাভলিন থ্রোয়ার। তিনিই প্রথম প্যারালিম্পিয়ান যাঁর দখলে রয়েছে জোড়া সোনা। ঝাঝারিয়াই ছিল নির্বাচনী কমিটির প্রথম পছন্দ। সেই তালিকায় যুক্ত করা হয়েছে ৩১ বছরের হকি মিডফিল্ডার সর্দার সিংকে। তিনি ছিলেন দ্বিতীয় পছন্দ। কিন্তু শেষ পর্যন্ত দু'জনকেই বেছে নিল ক্রীড়ামন্ত্রক। যৌথভাবে রাজীব গাঁধী খেলরত্ন পুরস্কার পাচ্ছেন এই দু'জন। সর্দার সিং ২০১৫তে পদ্মশ্রী পেয়েছিলেন। সর্দার ঝুলিতে রয়েছে দুটো এশিয়ান গেমস পদক। ২০১৪তে সোনা ও ২০১০ এ ব্রোঞ্জ। এ ছাড়া রয়েছে কমনওয়েলথ গেমসে জোড়া রুপো। ২০১০ ও ২০১১তে পর পর জায়গা করে নিয়েছিলেন আন্তর্জাতিক হকির অল-স্টার টিমে।

খেলরত্ন হচ্ছেন সর্দার সিং ও দেবেন্দ্র ঝাঝারিয়া, অর্জুনে নাম পূজারা-হরমনপ্রীতের

খেল রত্ন ছাড়া ক্রীড়ামন্ত্রক এ দিন সাত জন দ্রোনাচার্য পুরস্কার প্রাপকের নামও ঘোষণা করেছে। এ ছাড়া রয়েছেন ১৭ জন অর্জুন পুরস্কার প্রাপকের নাম। সেই তালিকায় রয়েছেন ক্রিকেট থেকে রয়েছেন হরমনপ্রীত কউর, চেতেশ্বর পূজারা, প্যারা-অ্যাথলেটিক্সে মারিয়াপ্পান, বরুণ সিংহ ভাটি ও হকির এসভি সুনীল।

খেলরত্ন হচ্ছেন সর্দার সিং ও দেবেন্দ্র ঝাঝারিয়া, অর্জুনে নাম পূজারা-হরমনপ্রীতের

খেলরত্ন হচ্ছেন সর্দার সিং ও দেবেন্দ্র ঝাঝারিয়া, অর্জুনে নাম পূজারা-হরমনপ্রীতের

২৯ অগস্ট রাষ্ট্রপতি ভবনে এই ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। রাজীব গাঁধী খেলরত্ন প্রাপকরা পাবেন দেওয়া হবে ৭ লক্ষ ৫০ হাজার টাকা। বাকিরা পাবেন ৫ লক্ষ টাকা করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+