CWG 2022: কমনওয়েলথ গেমসে প্রথম পদক ঢুকল ভারতের ঘরে, অল্পের জন্য সোনা হাতছাড়া সঙ্কেতের
কমনওয়েলথ গেমসে প্রথম পদক ঢুকল ভারতের ঘরে, মাত্র ১ কেজির জন্য হাতছাড়া হল সোনা
কমনওয়েলথ গেমস ২০২২-এ প্রথম পদক পেল ভারত। রূপো দিয়ে পদক তালিকা খুলল ভারত। বার্মিংহ্যামে আয়োজিত কমনওয়েলথ গেমসের বাইশতম সংস্করণে ভরোত্তোলনের ৫৫ কেজি বিভাগে রূপো জিতলেন তরুণ প্রতিভা সঙ্কেত মহাদেব সারগর। তবে, রূপো পেলেও সোনা জয়ের দুর্দান্ত সুযোগ ছিল তাঁর কাছে।

মাত্র এক কেজির জন্য সোনা জিততে পারলেন না ২১ বছরের তরুণ ক্রীড়াবীদ। সঙ্কেত মহাদেব সারগর স্ন্যাচে প্রথম প্রয়াসে তু্লেছিলেন ১০৭ কেজি। স্ন্যাচে দ্বিতীয় প্রয়াসে তিনি তোলেন ১১১ কেজি, স্ন্যাচে তৃতীয় প্রয়াসে তিনি তোলেন সব থেকে বেশি, ১১৩ কেজি। এরপর পুরুষদের ৫৫ কেজি বিভাগে ক্লিন অ্যান্ড জার্কে প্রথম প্রয়াসে সঙ্কেত তোলেন ১৩৫ কেজি। ক্লিন অ্যান্ড জার্কে দ্বিতীয় প্রয়াসে ১৪১ কেজি তুলতে গিয়ে ডান হাতের কুনুইয়ে চোট পান তিনি। যার ফলে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ২৪৮ কেজি ভর তোলেন তিনি। এই রূপোকে স্বাধীনতা সংগ্রামীদের উৎসর্গ করেন সারগর। দিনে ঘণ্টা করে প্যাকটিস করেন জানিয়েছেন সঙ্কেত। এ দিন নিজের মূল লক্ষ্যের কথাও জানিয়েছেন সঙ্কেত। প্যারিস অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করাই তাঁর লক্ষ্য জানিয়েছেন এ দিন রূপো জেতার পর।
এই ইভেন্টে সোনা জিতেছেন মালয়েশিয়ার বিন কাসদান মহম্মদ আনিক। স্ন্যাট ও ক্লিন জার্ক মিলিয়ে সঙ্কেতের থেকে এক কেজি বেশি অর্থাৎ মোট ২৪৯ কেজি ভরোত্তোলন করেন তিনি। ২০২০ সালে খেলো ইন্ডিয়া ইউথ গেমস এবং খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে চ্যাম্পিয়ন ছিলেন মহারাষ্ট্রের কোলাপুরের এই ক্রীড়াবীদ। শিবাজী বিশ্ব বিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন তিনি।












Click it and Unblock the Notifications