Paris Olympics 2024: কুস্তিতে পর্যাপ্ত পদক না আসায় দায়ী সাক্ষীদের আন্দোলন, বিস্ফোরক সঞ্জয় সিং
প্যারিস অলিম্পিক্সে যে কয়েকটি ইভেন্টে ভারতীয়দের থেকে প্রত্যাশা সবথেকে বেশি ছিল তারমধ্যে অন্যতম কুস্তি। কারণ এই ইভেন্টে ২০০৮ সাল থেকে ধারাবাহিকভাবে ভারত পদক জিতে আসছে। প্যারিসে ভারতীয় পালোয়ানদের থেকে একাধিক পদকের প্রত্যাশা থাকলেও সেই সংখ্যাটা শেষ পর্যন্ত হয়েছে ১। অর্থ্যাত ভারতীয় কুস্তিগীরদের মধ্যে একমাত্র আমন শেরাওয়াত কুস্তিতে একটি ব্রোঞ্জ পদক জিতেছেন।
প্যারিস অলিম্পিক্সের কুস্তি ইভেন্টে পর্যাপ্ত পদক না আসার জন্য কুস্তিগীরদের আন্দোলনকেই দায়ী করলেন সঞ্জয় সিং। ভারতীয় কুস্তি সংস্থার প্রধান সঞ্জয় সিং বলেছেন যে কুস্তিগীরদের প্রতিবাদ ও আন্দোলনের কারণে ভারত প্যারিস অলিম্পিক্সে এই ইভেন্ট থেকে পর্যাপ্ত পদক জিততে পারেনি। ভারত ছয় সদস্যের একটি দল পাঠিয়েছিল, কিন্তু শুধুমাত্র আমন শেরাওয়াত ছাড়া আর কেউই পদক জিততে পারেননি।

ব্রিজভূষণ শরণ সিংয়ের পর গত ডিসেম্বরে ডাব্লুএফআই প্রধান হিসাবে ব্রিজ ভূষণ দায়িত্ব গ্রহণ করেছিলেন সঞ্জয় সিং। প্যারিস অলিম্পিক্সে ভারতীয় কুস্তিগীরদের ব্যর্থতা নিয়ে একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমে সঞ্জয় সিং বলেন, প্রায় এক বছর ধরে চলা বিক্ষোভ এবং তা থেকে তৈরি উত্তেজনার কারণে কুস্তিগীররা অলিম্পিক্সের ইভেন্টের জন্য নিজেদের প্রস্তুত করার জন্য পর্যাপ্ত সময় পাননি।
সঞ্জয় সিং বলেন, "আপনি যদি এটিকে অন্য দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, ১৪-১৫ মাস ধরে যে প্রতিবাদ হয়েছিল, তাতে সমগ্র ভারতের কুস্তি ব্যবস্থা বিপর্যস্ত হয়েছিল। একটি বিভাগকে ছেড়ে দিন, অন্য বিভাগের কুস্তিগীররা জাতীয় এবং আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতেই পারেননি। পর্যাপ্ত অনুশীলন করতে পারেননি। তাই কুস্তিগীররা প্যারিস অলিম্পিক্সে ভালো পারফর্ম করতে পারেনি।
ভিনেশ ফোগাট, বজরং পুনিয়া এবং সাক্ষী মালিক ছিলেন ব্রিজ ভূষণের বিরুদ্ধে ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে আন্দোলন শুরু করেছিলেন। যা বছরের অনেক সময় ধরেই চলে, এতে ব্যাহত হয় কুস্তিগীরদের অনুশীলন ও অন্য কাজকর্ম।
নির্ধারিত সীমার থেকে ১০০ গ্রাম ওজন বেশি থাকায় মহিলাদের ৫০ কেজি কুস্তি ইভেন্টের ফাইনাল থেকে বাদ দেওয়া হয় ভিনেশ ফোগাটকে। নিশ্চিত হয়ে যাওয়া আরও একটা পদক চলে গিয়েছে বাতিলের খাতায়। যা নিয়ে বিগত কয়েকদিন ধরে বিতর্কের ঝড় বয়ে গিয়েছে।আগামী ১৬ অগাস্ট এই মামলার রায় দেবে আন্তর্জাতিক ক্রীড়া আদালত।












Click it and Unblock the Notifications