Sania Mirza-Shoaib Malik: পরিবারের অমতেই সানাকে বিয়ে শোয়েবের! স্বামীর পরকীয়ায় হতাশ ছিলেন সানিয়াও
শোয়েব মালিক এবং সানিয়া মির্জার বিবাহ বিচ্ছেদের গুঞ্জন বিগত কয়েক বছর ধরেই চলছিল। শনিবার খানিকটা চমক দিয়েই পাক অভিনেত্রী সানা জাভেদকে বিয়ের ঘোষণা করেন পাকিস্তানের এই ক্রিকেটার। এরপর থেকেই আগুনে বিতর্কে যেন ঘি পড়ে গিয়েছে। শোয়েব-সানিয়ার প্রথাগত বিবাহ বিচ্ছেদ হয়েছে নাকি তাঁর আগেই নতুন জীবন সঙ্গী বেছে নিলেন শোয়েব, তা নিয়ে শুরু হয় প্রবল চর্চা।
এরইমধ্যে পাক মিডিয়ায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে। তৃতীয় বিয়ে নিয়ে খুশি নয় শোয়েব মালিকের পরিবার। পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর অনুসারে, ক্রিকেটারের পরিবারের কেউই তালাকপ্রাপ্ত অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে শোয়েবের তৃতীয় বিয়েতে যোগ দেননি। মালিকের পরিবারের সদস্যরাও টেনিস তারকা সানিয়া মির্জার সাথে তাঁর বিবাহবিচ্ছেদ নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন।

শোয়েব মালিকের পরিবারের একজন সদস্য সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন যে সানিয়া মির্জা বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া শুরু করেছেন। "এটা ছিল 'খুলা'। আমি এর বাইরে মন্তব্য করতে চাই না, খুলা একজন মুসলিম নারীর অধিকার তার স্বামীকে একতরফাভাবে তালাক দেওয়ার রীতি।
মুসলিম ধর্ম মতে তালাক আর খুলার মধ্যে খুব একটা পার্থক্য নেই। একজন নারী যখন আলাদা হওয়ার সিদ্ধান্ত নেয়, তাকে বলা হয় খুলা। যখন পুরুষ তাঁর স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তখন তাঁকে তালাক বলে। অর্থ্যাত ইমরান মির্জার কথাতেই স্পষ্ট, সানিয়া আগেই শোয়েবের সঙ্গে বিবাহ বিচ্ছেদ (ধর্ম মতে)ঘটিয়ে নিয়েছেন।
সানিয়া মির্জার সঙ্গে বিয়ের আগে শোয়েব আরও একবার বিয়ে করেছিলেন। তাঁর প্রথম স্ত্রী ছিলেন আয়েশা সিদ্দিকি। ২০১০ সালে ৭ এপ্রিল তাঁকে তালাক দিয়ে পাঁচ দিন পর সানিয়া মির্জাকে বিয়ে করে নিয়েছিলেন শোয়েব মালিক।৩০ বছরের সানা জাভেদের এটি প্রথম বিয়ে নয়। তিন বছর আগে তাঁর প্রথম বিয়ে হয়। পাকিস্তানি গায়ক উমর যসওয়ালকে এক ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেছিলেন সানা জাভেদ। সেই বিয়ে বেশিদিন টেকেনি।
শোয়েব-সানিয়ার সম্পর্ক যে তলানিতে গিয়ে ঠেকেছিল তার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল টেনিস সুন্দীরের সাম্প্রতিক পোস্ট থেকে। অবশেষে ১৪ বছরের সম্পর্কে ইতি পড়ল।












Click it and Unblock the Notifications