WFI Elections: দাম পেল না আন্দোলনকারীদের লড়াই, প্রভাব থাকল ব্রিজভূষণেরই, কুস্তি ছাড়বেন সাক্ষী মালিক?

ভারতীয় কুস্তিতে বিতর্কের রেশ যেন কিছুতেই কাটছে না। নির্বাচনের ফল ঘোষণার পর সেই বিতর্কের মাত্রা আরও বৃদ্ধি পেল। যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিং এবার নিজে কুস্তি ফেডারশেনর নির্বাচনে লড়াই করেননি। কিন্তু তাঁর ছায়াসঙ্গী হিসাবে পরিচিত সঞ্জয় সভাপতি পদে নির্বাচিত হয়েছে‌। ফলাফল ঘোষণার পর ফের একবার আসরে নামলেন সাক্ষী মালিক-বজরং পুনিয়ারা।

বৃহস্পতিবার ছিল ভারতীয় কুস্তিউ ফেডারেশনের নির্বাচন। নতুন সভাপতি হিসাবে নির্বাচিত হলেন সঞ্জয় সিং।উত্তর প্রদেশ কুস্তি সংস্থার সভাপতি সঞ্জয় সিং ২০১৯ সাল থেকে ভারতীয় কুস্তি ফেডারেশনের যুগ্ম সচিব পদে ছিলেন। মূলত ব্রিজভূষণের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত সঞ্জয় এবার সর্বোচ্চ পদে আসীন হলেন।

WFI Elections

নির্বাচনে সঞ্জয় জিতে আসায় বলাই যায় যে, বজরং পুনিয়াদের লড়াই কোনও দাম পেল না। তাঁরা ব্রিজভূষণকে সরানোর জন্য লড়াই করছিলেন। ধর্না দিচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ব্রিজভূষণ সরলেও তাঁর ঘনিষ্ঠ ব্যক্তিই কুস্তি সংস্থার দায়িত্বে রইলেন। ক্ষমতার অলিন্দে না থাকলেও ভারতীয় কুস্তির রাশ থাকবে ব্রিজভূষণের হাতেই।ফলাফল ঘোষণার হওয়ার পরই একরাশ হতাশা প্রকাশ করলেন সাক্ষী মালিক।

দিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়াতে বজরং পুনিয়াকে সঙ্গে নিয়ে সাক্ষী মালিক বলেন, 'আমরা ৪০ দিন রাস্তায় বসে থেকেছি। অনেক মানুষ আমাদের সমর্থন করেছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আমাদের সমর্থন জানাতে এসেছিলেন। কি‌ন্তু এরপরও যদি ব্রিজভূষণের ব্যবসায়িক সঙ্গী নির্বাচনে জেতেন, আমি কুস্তি ছেড়ে দেব।'

রিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন সাক্ষী মালিক নির্বাচনের ফলাফল ঘোষণার পর বলেন, 'আমাকে আর কেউ কখনও কুস্তি লড়তে দেখবেন না।' তাঁর পাশে ছিলেন বজরং পুনিয়া। অলিম্পিকে পদকজয়ী কুস্তিগীরও বলেন, 'আমরা আর কুস্তি লড়তে পারব কি না জানি না। রাজনীতি কী ভাবে কাজ করে জানি না।'

ভারতীয় কুস্তিকে নিয়ে চলতি বছরের শুরু থেকেই অচলাবস্তা চলছিল। ফেডেরেশনের বিদায়ী সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে ধর্না দিয়েছিলেন সাক্ষী মালিক, বজরং পুনিয়া, ভিনেশ ফোগাটের মতো কুস্তিগিররা। শেষ পর্যন্ত কেন্দ্রের হস্তক্ষেপে পদত্যাগ করেন ব্রিজভূষণ। কিন্তু শেষ পর্যন্ত ব্রিজভূষণ সরলেও তাঁর ঘনিষ্ঠ ব্যক্তিই কুস্তি সংস্থার দায়িত্বে রইলেন। না থেকেও রয়ে গেলেন ব্রিজভূষণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+