টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করে ইতিহাস রচনা ভারতীয় সাঁতারু সজনের
টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করে ইতিহাস রচনা ভারতীয় সাঁতারুর
টোকিও অলিম্পিকের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করলেন ভারতীয় সাঁতারু সজন প্রকাশ। দেশের প্রথম সাঁতারু হিসেবে অলিম্পিকে 'এ' কাট কোয়ালিফিকেশন পেয়ে তিনি ইতিহাস রচনা করলেন। তাতে উচ্ছ্বসিত দেশের ক্রীড়া মহল ২৭ বছরের যুবকের কাছ থেকে মেগা ইভেন্টে পদক আশা করেছে।

টোকিও অলিম্পিকের মূলপর্বে যোগ্যতা অর্জনের সোপান হিসেবে রোমের সেটে কোলি ট্রফিকে বেছে নিয়েছিলেন ২৭ বছরের সজন প্রকাশ। ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্ট ১ মিনিট ৫৬.৩৮ সেকেন্ডে শেষ করেন কেরলের সাঁতারু। টোকিও ইভেন্টের মূলপর্বে পৌঁছতে সজনকে ১ মিনিট ৫৬.৪৮ সেকেন্ডে সংশ্লিষ্ট প্রতিযোগিতা শেষ করতে হত। আরও ০.১০ সেকেন্ড কম সময়ে ইভেন্ট শেষ করার দরুণ সহজেই মেগা গেমসের 'এ' কাট কোয়ালিফিকেশন পেয়েছেন এই ভারতীয় সাঁতারু। এমন ঘটনা ভারতের ইতিহাসে ঘটল প্রথমবার।
Many congratulations to @swim_sajan who becomes the 1st Indian #swimmer 🏊♂️ to qualify for #Tokyo2020 as he clocks 1:56:38 in men’s 200m butterfly at the Sette Colli Trophy in Rome.
— SAIMedia (@Media_SAI) June 26, 2021
The qualification cut-off was 1:56:48.
Way to go champ! pic.twitter.com/G4KMcM8DKH
গত সপ্তাহে বেলগ্রেড ট্রফি সুইমিং চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্ট ১ মিনিট ৫৬.৯৬ সেকেন্ডে শেষ করে নিজের জাতীয় রেকর্ড ভেঙেছিলেন সজন। ২০১৮ সালের একই ইভেন্টে দেশীয় স্তরে প্রকাশের সময় লেগেছিল ১ মিনিট ৫৭.৭৩ সেকেন্ড। তা সত্ত্বেও টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করার ক্ষেত্রে ০.৪৮ সেকেন্ড সময় কমানোর প্রয়োজন ছিল ভারতীয় সাঁতারুর। সেই অসাধ্য সাধন করে উল্টে ০.৫৮ সেকেন্ড কম সময় নিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে ভারতবাসীকে গর্বিত করেছেন সজন কুমার। শুক্রবার রোমের সেটে কোলি ট্রফিরই ১০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে নেমে টোকিও অলিম্পিকেক 'এ' কাটে যোগ্যতা অর্জনের খুব কাছে পৌঁছে গিয়েছেলেন ভারতের শ্রীহরি নটরাজন। মাত্র ০.০৫ সেকেন্ডের জন্য তিনি পিছনে রয়ে যান।
Historic moment in Indian Swimming !!! Sajan Prakash breaks the glass ceiling clocks 1:56.38 an Olympic qualification time. CONGRATULATIONS pic.twitter.com/WIEnvdlfbK
— @swimmingfederationofindia (@swimmingfedera1) June 26, 2021
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাইয়ের তরফে সজন প্রকাশকে এই সাফল্যের জন্য শুভেচ্ছা জনানোর পাশাপাশি তাঁর সাফল্য কামনা করা হয়েছে। কেরল যুবকের কীর্তিতে গর্বিত হয়েছে সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়া।












Click it and Unblock the Notifications