মালেশিয়া মাস্টার্সের দ্বিতীয় রাউন্ডে সাইনা, হারলেন শ্রীকান্ত-প্রণীত
মালেশিয়া মাস্টার্সের দ্বিতীয় রাউন্ডে সাইনা, হারলেন শ্রীকান্ত-প্রণীত
নতুন বছরের শুরুতে মালেশিয়া মাস্টার্সের দ্বিতীয় রাউন্ডে পৌঁছোলেন ২০১২-র অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতীয় শাটলার সাইনা নেহওয়াল। একই দিনে টুর্নামেন্টের প্রথম রাউন্ডে হেরে গেলেন ভারতের কিদাম্বী শ্রীকান্ত ও সাই প্রণীত।

সাইনার জয়
মালেশিয়া মাস্টার্সের প্রথম রাউন্ডে বেলজিয়ামের লিয়ানে তানের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন লন্ডন অলিম্পিকে পদক জয়ী হায়দরাবাদি শাটলার সাইনা নেহওয়াল। মাত্র ৩৬ মিনিটে খেলায় বাজিমাত করেন তিনি। ২১-১৫ ও ২১-১৭ গেমে প্রতিপক্ষকে কার্যত উড়িয়ে দেন সাইনা নেহওয়াল।

শ্রীকান্তের হার
সাইনা নেহওয়ালের জয়ের দিনেই মালেশিয়া মাস্টার্সের প্রথম রাউন্ডে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন ভারতীয় শাটলার কিদাম্বী শ্রীকান্ত। চাইনিজ তাইপের চৌ টিয়েন চেনের কাছে ২১-১৭ ও ২১-৫ গেমে পয়েন্টে হেরে যান তিনি। অর্থাৎ ম্যাচের প্রথম গেমে কিছুটা লড়াই দিতে পারলেও দ্বিতীয় গেমে দাঁড়াতেই পারেননি শ্রীকান্ত।

হারলেন প্রণীতও
২০১৯-র বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী ভারতীয় শাটলার সাই প্রণীত, মালেশিয়া মাস্টার্সের প্রথম রাউন্ডে মাত্র ৪৬ মিনিটে লড়াইয়ে ডেনমার্কের শাটলার রাসমুস গেমকে-র কাছে হেরে যান। ১১-২১ ও ১৫-২১ পয়েন্টে যথাক্রমে দুটি গেম হারেন এই ভারতীয় শাটলার। উল্লেখ্য ২০১৯-এ দুর্দান্ত পারফরম্যান্সের জেরে শাটলারদের বিশ্ব তালিকার প্রথম দশে ঢুকে পড়েছিলেন সাই।

ব্যর্থ সাত্বিক-চিরাগ
মালেশিয়া ওপেনের প্রথম রাউন্ডে গিয়েছে টোকিও অলিম্পিকে ভারতকে পদক জয়ের স্বপ্ন দেখানো সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টির জুটি। ৫২ মিনিটের লড়াইয়ে মালেশিয়ার ওং ইয়েউ সিম ও তেও ইয়ে ই-র কাছে ২১-১৫, ১৮-২১ ও ২১-১৫ গেমে হেরে যায় ভারতীয় জুটি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications