বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ডে সাইনা ও শ্রীকান্ত
বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ডে পৌঁছলেন সাইনা নেহওয়াল ও কিদাম্বী শ্রীকান্ত
পিভি সিন্ধুর পর বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ডে পৌঁছলেন ভারতীয় শাটলার সাইনা নেহওয়াল। অন্যদিকে টুর্নামেন্টের পুরুষদের বিভাগে তৃতীয় রাউন্ডে গেলেন ভারতের কিদাম্বী শ্রীকান্তও।

দ্বিতীয় রাউন্ডে পিভি সিন্ধুর মতোই সহজ জয় পান ২০১২ অলিম্পিকে ব্রোঞ্জজয়ী সাইনা। মাত্র ৩৩ মিনিটের লড়াইয়ে নেদারল্যান্ডের সোরায়া ডে ভিসছ এইজবের্গেনকে ২১-১০, ২১-১১ গেমে উড়িয়ে দেন হায়দরাবাদি শাটলার। মাত্র ১৩ মিনিটে ম্য়াচের প্রথম গেম জেতেন বিশ্বের দশ নম্বর ব্যাডমিন্টন তারকা। দ্বিতীয় গেমে ডাচ প্রতিপক্ষ সাইনাকে কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করলেও, শেষ পর্যন্ত তা যথেষ্ট বলে মনে হয়নি।
অন্যদিকে, বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে ইজরায়েলের মিসা জিলবেরমানের মুখোমুখি হয়েছিলেন ভারতের কিদাম্বী শ্রীকান্ত। প্রথম গেম হেরেও যান অন্ধ্রের শাটলার। ম্যাচের দ্বিতীয় গেম থেকে চেনা মেজাজে ধরা দেন বিশ্বের সাত নম্বর টেনিস তারকা। এরপর ধরাছোঁয়ার বাইরে চলে যান শ্রীকান্ত। দ্বিতীয় গেম ২১-১৩ ও তৃতীয় গেম ২১-১৬ পয়েন্টে জেতেন ভারতীয় শাটলার।
তৃতীয় রাউন্ডে ডেনমার্কের মিয়া ব্লিচফেলডটের মুখোমুখি হবেন ভারতের সাইনা নেহওয়াল। অন্যদিকে, তৃতীয় রাউন্ডে কিদাম্বী শ্রীকান্তের প্রতিপক্ষ থাইল্যান্ডের কানটাফোন ওয়াংচারোয়েন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications