সিন্ধু পর চায়না ওপেন থেকে ছিটকে গেলেন সাইনাও, এগোলেন কাশ্যপ

বিশ্ব চ্যাম্পিয়ন পিভি সিন্ধুর পর চায়না ওপেনের প্রথম রাউন্ড থেকে ছিটকে গেলেন ভারতের সাইনা নেহওয়ালও। তবে টুর্নামেন্টে টিম টিম করে ভারতের আশা জিইয়ে রেখেছেন পারুপল্লি কাশ্যপ।

বিশ্ব চ্যাম্পিয়ন পিভি সিন্ধুর পর চায়না ওপেনের প্রথম রাউন্ড থেকে ছিটকে গেলেন ভারতের সাইনা নেহওয়ালও। তবে টুর্নামেন্টে টিম টিম করে ভারতের আশা জিইয়ে রেখেছেন পারুপল্লি কাশ্যপ। চায়না ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন তিনি।

মাত্র ২৩ মিনিটে ম্যাচ শেষ

মাত্র ২৩ মিনিটে ম্যাচ শেষ

ক্রম তালিকায় তাঁর থেকে নিচে থাকা চিনের কাই ইয়ান ইয়ানের বিরুদ্ধে কোর্টে ২৩ মিনিটের বেশি টিকতে পারেননি ২০১২ অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতীয় শাটলার সাইনা নেহওয়াল। ম্যাচের প্রথম গেম ২১-৯ পয়েন্টে হারেন হায়দরাবাদি।

দ্বিতীয় গেমেও আত্মসমর্পণ

দ্বিতীয় গেমেও আত্মসমর্পণ

প্রথম গেমে জঘন্য হারের পর দ্বিতীয় গেমে ঘুরে দাঁড়াবেন সাইনা নেহওয়াল, তেমনটাই ভেবেছিল ক্রীড়া মহল। কিন্তু বাস্তবে হয়েছে তার উল্টো। ম্য়াচের দ্বিতীয় গেমে চিনের কাই ইয়ান ইয়ানের বিরুদ্ধে কার্যত আত্মসমর্পণ করেন সাইনা। ২১-১১ পয়েন্টে গেম হারেন ভারতীয় শাটলার।

টানা প্রথম রাউন্ড থেকে বিদায়

টানা প্রথম রাউন্ড থেকে বিদায়

বিশ্ব চ্যাম্পিয়নশিপে লজ্জাজনক পারফরম্যান্সের পর টানা তিনটি টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকে ছিটকে গেলেন সাইনা নেহওয়াল। এরপর হংকং ও কোরিয়া ওপেনে অংশ নেবেন হায়দরাবাদি শাটলার। তবে ৮০-মহিলা বিডব্লুউএফ বিশ্ব ট্যুর ফাইনালে সাইনা যোগ্যতা অর্জন করতে পারবেন না বলেই মনে করা হচ্ছে।

জিতলেন কাশ্যপ

জিতলেন কাশ্যপ

সাইনা নেহওয়াল হারলেও তাঁর স্বামী তথা বিশ্বের ২৫ নম্বর পুরুষ শাটলার পারুপল্লি কাশ্যপ চায়না ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গিয়েছেন। প্রথম রাউন্ডে থাইল্যান্ডের সিটহিকোম থাম্মাসিনকে ২১-১৪, ২১-১৩ পয়েন্টে হারিয়েছেন ভারতীয় শাটলার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+