কোরিয়া ওপেন থেকে অবসৃত সাইনা নেহওয়াল, জিতলেন কাশ্যপ
বিশ্ব চ্য়াম্পিয়ন পিভি সিন্ধু ছিটকে গিয়েছেন আগেই। চোটের কারণে কোরিয়া ওপেনের প্রথম রাউন্ড থেকে অবসৃত হলেন ভারতের সাইনা নেহওয়াল।
বিশ্ব চ্য়াম্পিয়ন পিভি সিন্ধু ছিটকে গিয়েছেন আগেই। চোটের কারণে কোরিয়া ওপেনের প্রথম রাউন্ড থেকে অবসৃত হলেন ভারতের সাইনা নেহওয়াল। যদিও প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন সাইনার স্বামী তথা ভারতীয় শাটলার পারুপাল্লী কাশ্যপ।

প্রথম ও দ্বিতীয় গেম
কোরিয়া ওপেনের প্রথম রাউন্ডে স্থানীয় শাটলার কিম গা ইয়ুনের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন সাইনা নেহওয়াল। প্রথম গেম ২১-১৯ পয়েন্টে জেতেন ভারতীয় শাটলার। দ্বিতীয় গেমে তিনি পরাজিত হন। ওই গেম ২১-১৮ পয়েন্টে হারেন সাইনা।

তৃতীয় গেম
তৃতীয় গেমে ৮-১ পয়েন্টে পিছিয়ে যান সাইনা নেহওয়াল। সেই সময় তাঁর শরীরে পুরনো চোট চাগার দেয়। ফলে ম্যাচ থেকে অবসৃত হন সাইনা নেহওয়াল।

কাশ্যপের জয়
তাইওয়ানের লু চিয়া হুং-কে ২১-১৬, ২১-১৬ পয়েন্টে হারিয়ে কোরিয়া ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছন সাইনা নেহওয়ালের স্বামী তথা ভারতীয় শাটলার পারুপাল্লী কাশ্যপ।












Click it and Unblock the Notifications