দুরন্ত সাইনা , ব্যাডমিন্টনে জিতেই চলেছেন
সাইনা নেহওয়ালের দারুণ ফর্ম অব্যহত। ভারতের জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার পর ঝোড়ে পারফরম্যান্স দিয়েই চলেছেন তিনি
চায়না ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন সাইনা নেহওয়াল। জাতীয় চ্যাম্পিয়নশিপে পি ভি সিন্ধুকে হারানোর পর সেই দুরন্ত ফর্মের ঝলক বজায় রাখলেন এই সিরিজেও।

ভারতে যেখানে শেষ করেছিলেন , জয় দিয়ে সেখান থেকেই চায়না ওপেন সুপার সিরিজ অভিযান শুরু করলেন হায়দরাবাদী শাটলার। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের শেষে গোপীচাঁদের কাছ থেকে ফেরার পর থেকে যেন আরও তুখোড় হয়ে উঠেছেন সাইনা।
এদিন প্রথম রাউন্ডের খেলায় স্ট্রেট গেমে উড়িয়ে দিলেন প্রতিপক্ষের বিয়ুয়েন জাংকে। খেলার ফল ২১-১২, ২১-১৩। পরের রাউন্ডে সাইনার প্রতিপক্ষ পঞ্চম বাছাই জাপানের আকানে ইয়ামেগুচি।












Click it and Unblock the Notifications