চায়না ওপেনের প্রথম রাউন্ড থেকে ছিটকে গেলেন সাইনা নেহওয়াল
চায়না ওপেনের অভিযানেই ধাক্কা খেলেন সাইনা নেহওয়াল। টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হচ্ছে সাইনাকে।
চায়না ওপেনের অভিযানেই ধাক্কা খেলেন সাইনা নেহওয়াল। টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হচ্ছে সাইনাকে।
প্রথম রাউন্ডে ৪৪ মিনিটের লড়াই শেষে থাইল্যান্ডের প্রতিদ্বন্দ্বী বুসানন ওঙ্গবামরুঙ্গফানের কাছে স্ট্রেট গেমে হেরে বসেন সাইনা। টুর্নামেন্টের অষ্টম বাছাই সাইনা ম্যাচ হারেন ১০-২১, ১৭-২১ ব্যবধানে। থাই প্রতিদ্বন্দ্বী বুসাননের বিরুদ্ধে বিশ্বের প্রাক্তন এক নম্বর সাইনার এটি দ্বিতীয় হার।

ম্যাচে দুই রাউন্ডেই কোনও লড়াই দিতে পারেননি নেহওয়াল। প্রথম গেম ২১-১০ পয়েন্টে উড়িয়ে দেন বুসানন। দ্বিতীয় গেমে তুলনামূলক লড়াই করলেও শেষ রক্ষা হয়নি। ২১-১৭ ব্যবধানে ম্যাচ হারেন সাইনা। বছরের শুরুতে জানুয়ারিতে ইন্দোনেশিয়া মাস্টার্স ২০১৯ জয়ের পর চলতি মরসুমে এখনও কোনও টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত পৌঁছতে পারেননি সাইনা।
অন্যদিকে আজ চায়না ওপেনে অভিযান শুরু করতে চলেছেন পি ভি সিন্ধু। ২০১৬ সালে রিও অলিম্পিকে পদক জেতার পর সেবছর চায়না ওপেনে জিতেছিলেন সিন্ধু। ২০১৭ ও ২০১৮ সালে এরপর আর পোর্ডিয়াম ফিনিশ করা হয়নি।
২০১৯ সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর নতুন উদ্যমে পঞ্চম বাছাই হিসেবে আজ চায়না ওপেনে অভিযান শুরু করতে চলেছেন পি ভি। চিনা প্রতিদ্বন্দ্বী লিয়ের বিরুদ্ধে প্রথম রাউন্ডের ম্যাচ খেলবেন সিন্ধু।












Click it and Unblock the Notifications