হংকং ওপেনেরও প্রথম রাউন্ড থেকে ছিটকে গেলেন সাইনা নেহওয়াল

হংকং ওপেনেরও প্রথম রাউন্ড থেকে ছিটকে গেলেন সাইনা নেহওয়াল

সাইনা নেহওয়ালের ব্যর্থতা অব্যাহত। এবার হংকং ওপেনের প্রথম রাউন্ড থেকেও ছিটকে গেলেন ভারতীয় শাটলার। আবারও চিনের অনভিজ্ঞ চাই ইয়ান ইয়ানের বিরুদ্ধে স্ট্রেট সেটে ম্যাচ হারেন ২০১২-র অলিম্পিকে ব্রোঞ্জজয়ী শাটলার। মাত্র ৩০ মিনিটে টুর্নামেন্টের বাইরে চলে যান সাইনা নেহওয়াল।

হংকং ওপেনরও প্রথম রাউন্ড থেকে ছিটকে গেলেন সাইনা নেহওয়াল

উল্লেখ্য, একই প্রতিপক্ষের কাছে হেরে গত মাসের ফুজোউ চায়না ওপেনের প্রথম রাউন্ড থেকে ছিটকে গিয়েছিলেন সাইনা। সেদিন যেখানে ম্যাচ শেষ হয়েছিল, সেখান থেকেই চাই ও নেহওয়ালের মধ্যে হংকং ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচ শুরু হয় বলে মনে হয়। কারণ প্রথম রাউন্ডে সাইনাকে কার্যত দাঁড়াতে দেননি চিনের প্রতিপক্ষ। ২১-১৩ পয়েন্টে গেম হারেন ভারতীয় শাটলার।

তবে দ্বিতীয় গেমে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করেন সাইনা। এই গেমে দুই শাটলারের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইও হয়। তবু শেষ পর্যন্ত চিনের চাই ইয়ান ইয়ানের কাছে হার মানতে বাধ্য হন সাইনা। ২২-২০ পয়েন্টে গেম হারেন তিনি। বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর একের পর এক টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকে হায়দরাবাদি শাটলারের ছিটকে যাওয়ার ঘটনা মেনে নিতে পারছেন না দেশের ক্রীড়া প্রেমীরা।

অন্যদিকে বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন তারকা কেনটো মোমোতা হংকং ওপেন থেকে সরে দাঁড়ানোয় টুর্নামেন্টের প্রথম রাউন্ডে ওয়াক ওভার পেলেন ভারতের কিদাম্বি শ্রীকান্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+