ডেনমার্ক ওপেনের প্রথম রাউন্ড থেকে ছিটকে গেলেন সাইনা নেহওয়াল

ডেনমার্ক ওপেনের প্রথম রাউন্ড থেকে ছিটকে গেলেন সাইনা নেহওয়াল

ডেনমার্ক ওপেন সুপার ৭৫০ টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন ভারতের সাইনা নেহওয়াল। এই নিয়ে চলতি বছরে পরপর তিনটি টুর্নামেন্টের প্রথম রাউন্ডে হারতে হয়েছে ২০১২ অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতীয় শাটলারকে।

ডেনমার্ক ওপেনের প্রথম রাউন্ড থেকে ছিটকে গেলেন সাইনা নেহওয়াল

ডেনমার্ক ওপেনের প্রথম রাউন্ডে জাপানের সায়াকা তাকাহাশির মুখোমুখি হয়েছিলেন বিশ্বের আট নম্বর সাইনা। কিন্তু এবারও ভক্তদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হন হায়দরাবাদি শাটলার। প্রথম গেমে প্রতিপক্ষের সামনে সেভাবে দাঁড়াতেই পারলেন না সাইনা। ওই গেমে ২১-১৫ পয়েন্টে হারেন তিনি। তবে দুই শাটলারের মধ্যে দ্বিতীয় গেমে হাড্ডাহাড্ডি লড়াই হয়। যদিও ২৩-২১ গেমে দ্বিতীয় গেমও হারেন ভারতীয় শাটলার। মাত্র ৩৭ মিনিটে ম্যাচ জিতে নেন জাপানের সায়াকা তাকাহাশি।

সাইনা নেহওয়াল হারলেও ডেনমার্ক ওপেনের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন বিশ্ব চ্যাম্পিয়ন পিভি সিন্ধু। প্রথম রাউন্ডে ইন্দোনেশিয়ার জর্জিয়া মারিসকাকে স্ট্রেট গেমে হারিয়েছেন হায়দরাবাদি শাটলার। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী ভারতীয় শাটলার সাই প্রণীতও ডেনমার্ক ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গিয়েছেন। ভারতের সমীর বর্মা জাপানের কেনটা সুনয়ামাকে ২১-১১, ২১-১১ গেমে হারিয়ে ডেনমার্ক ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌছেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+