জীবনের সেরা জুটি! দেখুন সাইনা-কাশ্যপের বিবাহের ফটো অ্যালবাম
ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল ও পারুপাল্লি কাশ্যপের বিবাহের ছবি।
গত অক্টোবর মাসে প্রথম নিজেদের প্রেমের কথা প্রকাশ্যে জানিয়েছিলেন সাইনা নেহওয়াল ও পারুপল্লি কাশ্যপ। জানিয়েছিলেনন ১০ বছয়ের প্রণয়ের সম্পর্কের শেষে তাঁরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ২০০৫ সালে প্রথমবার পুল্লেলা গোপীচাঁদের কাছে অনুশীলন করা শুরু করেছিলেন দুজনেই। এরপর ২০০৭ সাল থেকে দুজনে বিদেশ সফরে যাওয়া শুরু করেন। সেই সফরের সময়েই তাঁদের মধ্যে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল বলে জানিয়েছিলেন সাইনা।
অক্টোবর মাসেই ভারকতের এই তারকা ব্যাডমিন্টন খেলোাড় জুটি জানিয়েছিলেন আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগ। পিবিএল শেষ হতে না হতেই শুরু হয়ে যাবে টোকিও অলিম্পিক গেমসের যোগ্যতা অর্জনের খেলা। তাই হাতে একটিই দিন পড়ে আছে। ১৪ ডিসেম্বর। ওই দিনই বিয়ের তারিখ নির্ধারিত হয়েছে। এদিন দুই তারকাই তাঁদের বিবাহের ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।
|
প্রেমের স্বীকারোক্তি
দীর্ঘদিন ধরে কানাঘুসো চললেও মিডিয়ার কাছে নিজেদের সম্পর্ক গোপনই রেখেছিলেন এই দুই ভারতীয় শাটলার। অক্টোবরে বিয়ের ঘোষণার পরই যদিও তাঁদের বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যায়।
|
রোমান্টিক ডিনার
এমনকী বিভিন্ন টুর্নামেন্টে খেলতে গিয়ে দুজনকে একসঙ্গে ডিনারে যেতেও শুরু করেন।
বিয়ের কার্ড
তেলেঙ্গানার পরিচিত রাজনীতিক সাংসদ কেটি রামা রাও-কে দিয়ে তাঁরা বিয়ের নিমন্ত্রণপত্র বিতরণ শুরু করেছিলেন।
| |
কোয়ালিটি টাইম
শত ব্য়স্ততার মধ্য়েও যাবতীয় কার্ড তাঁরা দুজনে একসঙ্গে গিয়েই বিতরণ করেছিলেন। এটাই ছিল তাদের দুজনের কোয়ালিটি টাইম।
চিরঞ্জীবির সঙ্গে
তাঁদের বিয়েতে আমন্ত্রিত ছিলেন তেলেগু চলচ্চিত্রের সুপারস্টার চিরঞ্জীবিও।
|
মন্দিরে সাইনা
বাবার সঙ্গে বিয়ের আগে তিরুপতি মন্দিরে পূজাও দিতে যান সাইনা।
|
কোচকে নিমন্ত্রণ
গোপীচাঁদের অ্যাকাডেমিতে না আসলে হয়ত দুই শাটলার এতটা কাছাকাছি আসতেই পারতেন না। বিয়েতে প্রিয় কোচকে সপরিবারে নিমন্ত্রণ করেছিলেন সাইনা-কাশ্যপ।
|
বিয়ে বাড়ি
হায়দরাবাদের 'নভোটেল'-এর হায়দরাবাদ কনভেনশন সেন্টারে বসেছিল তাঁদের বিয়ের আসর।
| |
বর বেশে কাশ্যপ
বিয়ের অনুষ্ঠানে ঐতিহ্য মেনে ধুতি পড়েছিলেন কাশ্য়প।
জীবনের জুটি
শুক্রবার নিজেদের বিয়ের একটি ছবি পোস্ট করে কাশ্য়প ও সাইনা দুজনেই বলেন জীবনের সেরা জুটি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications