থাইল্যান্ড ওপেন : করোনা আক্রান্ত প্রণীত, বাধ্য হয়ে নাম প্রত্যাহার শ্রীকান্তের

থাইল্যান্ড ওপেন : করোনা আক্রান্ত প্রণীত, বাধ্য হয়ে নাম প্রত্যাহার শ্রীকান্তের

টোয়োটাতে থাইল্যান্ড ওপেন খেলতে যাওয়া সাই প্রণীত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভারতীয় শাটলারকে টুর্নামেন্ট থেকে সরিয়ে হাসপাতালে রাখা হয়েছে বলে খবর। প্রণীতের রুমমেট হওয়ায় ব্যাডমিন্টন তারকা কিদাম্বি শ্রীকান্তকে ইভেন্ট থেকে নাম প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে বলেও খবর। এই ইস্যুতে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের সঙ্গে যোগাযোগ রাখছে ভারতীয় সংস্থা।

থাইল্যান্ড ওপেন : করোনা আক্রান্ত প্রণীত, বাধ্য হয়ে নাম প্রত্যাহার শ্রীকান্তের

একের পর এক হারে জেরবার! তারপর করোনা ভাইরাসের খাড়ায় মাথা দিয়ে যন্ত্রণায় বিদ্ধ হতে হচ্ছে ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনকে। হেরে থাইল্যান্ড ওপেন থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন পিভি সিন্ধু, সাইনা নেহওয়ালের মতো তারকারা। কিদাম্বি শ্রীকান্ত, পারুপাল্লী কাশ্যপের মতো দক্ষ শাটলাররা চোট-আঘাতে জর্জরিত হয়ে প্রতিপক্ষকে ওয়াক ওভার দিতে বাধ্য হয়েছেন। তারই মধ্যে সাই প্রণীতের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের অস্বস্তি যে আরও বেড়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

সাই প্রণীতকে নিয়ে এক বিবৃতি জারি করেছে বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশন। তাতে জানানো হয়েছে যে ভারতীয় শাটলার কোভিড ১৯ পজেটিভ হয়েছেন। তাঁকে টোয়োটার হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা স্থিতিশীল হলেও পরবর্তী শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রণীতকে অন্তত দশ দিন ওই হাসপাতালে থাকতে হবে বলে বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের তরফ জানানো হয়েছে।

অন্যদিকে সাই প্রণীতের সঙ্গে একই ঘর থাকা সতীর্থ কিদাম্বি শ্রীকান্তকে থাইল্যান্ড ওপেন থেকে নাম প্রত্যাহার করানো হয়েছে বলেও জানিয়েছে বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশন। হায়দরাবাদি শাটলারের কোভিড ১৯ টেস্ট নেগটিভ এলেও তাঁকে সেলফ কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানানো হয়েছে। উদ্বিগ্ন ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন এই ইস্যুতে বিশ্ব সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে। প্রণীত ও শ্রীকান্তের নিয়মিত আপডেট নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+