টমি সুগিয়ার্তোকে হারিয়ে জাপান ওপেনের সেমিফাইনালে সাই প্রণীত
ইন্দোনেশিয়ার টমি সুগিয়ার্তোকে স্ট্রেট সেটে হারিয়ে জাপান ওপেনের সেমিফাইনালে পৌঁছলেন ভারতের সাই প্রণীত। প্রথম ভারতীয় পুরুষ শাটলার হিসেবে এই নজিরের মালিক হলেন প্রণীত।
ইন্দোনেশিয়ার টমি সুগিয়ার্তোকে স্ট্রেট সেটে হারিয়ে জাপান ওপেনের সেমিফাইনালে পৌঁছলেন ভারতের সাই প্রণীত। প্রথম ভারতীয় পুরুষ শাটলার হিসেবে এই নজিরের মালিক হলেন প্রণীত।

ম্যাচের প্রথম থেকেই আগ্রাসান দেখাতে শুরু করেন সিঙ্গাপুর ওপেন জয়ী ভারতীয় শাটলার। মাত্র ৩৬ মিনিটে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়। প্রথম গেমে অপেক্ষাকৃত শক্তিশালী ইন্দোনেশিয়ান প্রতিপক্ষকে কোটে দাঁড়াতেই দেননি সাই প্রণীত। ২১-১২ পয়েন্টে প্রথম গেম জেতেন ভারতীয় শাটলার।
তবে দ্বিতীয় গেমে প্রণীতকে কড়া টক্কর দেন টমি সুগিয়ার্তো। একটা সময় দুই খেলোয়াড়ের পয়েন্ট সমান হয়ে গেলেও শেষ হাসি হাসেন প্রণীতই। ২১-১৫ পয়েন্টে দ্বিতীয় সেট জেতেন ২৬ বছরের হায়দরাবাদি।
এর আগে সিঙ্গাপুর ওপেন জেতার পাশাপাশি সুইশ ওপেন সুপার ৩০০ টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত পৌঁছেছিলেন ভারতীয় শাটলার। যদিও ইন্ডিয়া ওপেনে প্রণীতকে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যেতে হয়।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী










Click it and Unblock the Notifications