পিভি সিন্ধুর পর জাপান ওপেন থেকে বিদায় নিলেন সাই প্রণীত
পিভি সিন্ধুর পর জাপান ওপেন থেকে বিদায় নিলেন সাই প্রণীত
সাড়া জাগিয়েও আশা পূরণ করতে পারলেন না। পিভি সিন্ধুরই মতো জাপান ওপেন থেকে ছিটকে গেলেন ভারতের সাই প্রণীতও। শুক্রবার সিন্ধু বিদায় নেন প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল থেকে। শনিবার প্রণীতের দৌড় থামল সেমিফাইনালে।

৪৫ মিনিটের লড়াইয়ে টুর্নামেন্টের শীর্ষ বাছাই জাপানের কেনটো মোমোটার কাছে স্ট্রেটে হারেন হায়দরাবাদি শাটলার। খেলার ফল ১৮-২১, ১২-২১। জাপান ওপেনের সেমিফাইনালে পৌঁছনোর আগে কেনটা নিশিমটো, কানটা সুনেইয়ামা ও টোমি সুগিয়ার্টোর মতো বিশ্বের টপ সিড শাটলারদের হারাতে সক্ষম হয়েছিলেন প্রণীত। কিন্তু বিশ্বের সেরা খেলোয়াড়ের কাছে হয়তো তিনি টিকতে পারলেন না পরিকল্পনার অভাবে।
ম্যাচের শুরু থেকে আগ্রাসী মনোভাব চোখে পড়ে টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেনটো মোমোটার র্যাকেটে। প্রথম গেমে ১১-৬ পয়েন্টের লিড নেন জাপানি শাটলার। প্রণীত পরপর পাঁচটি স্ট্রেট পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হলেও গেমের শেষ পর্যন্ত একই স্পিরিট ধরে রাখতে পারেননি।
দ্বিতীয় গেমের শুরুটা কিন্তু দারুণ করেন ভারতীয় শাটলার। তিনি ৯-৬ গেমে এগিয়ে যান। সেই লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেননি হায়দরাবাদি। কিছু আনফোর্সড এরর ও প্রতিপক্ষের দুর্দান্ত অ্যাটাকের সামনে কার্যত আত্মসমর্পণ করেন সিঙ্গাপুর ওপেন চ্যাম্পিয়ন সাই প্রণীত।
উল্লেখ্য শুক্রবার একেনে ইয়ামাগুছির কাছে স্ট্রেট সেটে হেরে জাপান ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছিলেন পিভি সিন্ধু। ব্যাডমিন্টন কোটে ভারতীয়দের এই ব্যর্থতা মেনে নিতে পারছেন ফ্যানরা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications