Paris Olympics: প্যারিসে লক্ষ্য পদকের রঙ বদল, অলিম্পিকে কঠিন প্রতিপক্ষদের নিয়ে কী বললেন শ্রীজেশ?
দীর্ঘ কয়েক দশকের পদরকের খরা কাটিয়ে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছে ভারতীয় হকি দল। এবার প্যারিসে পদকের রঙ বদলানোর লক্ষ্য নিয়েই নামছে ভারত। টোকিও-র সাফল্যের পর ভারতীয় দল এশিয়ান চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান গেমসে সোনা জিতেছে। ফলে ভারতীয় দলকে নিয়ে প্রত্যাশার পারদও উর্ধ্বমুখী। আসন্ন অলিম্পিক প্রসঙ্গে এবার মুখ খুললেন দলের বর্ষীয়ান সদস্য পিআর শ্রীজেশ।
trailblazers 2.0 স্পোর্টস কনক্লেভে যোগ দিতে কলকাতাতে আসেন ভারতীয় দলের গোলরক্ষক। এই অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রীজেশ আসন্ন অলিম্পিক প্রসঙ্গে বলেন, 'টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ের পরই আমাদের প্যারিস অলিম্পিকের জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আমাদের প্রস্তুতিও ভালোমতোই হচ্ছে। আমাদের লক্ষ্য থাকবে এবার আরও ভালো পারফরম্যান্স করা।'

সাম্প্রতিক কালে হকি ইন্ডিয়াতে ডামাডোল তৈরি হয়েছে। তাঁর প্রভাব খেলায় পড়বে না বলেই জানিয়ে দিলেন শ্রীজেশ। তাঁর কথায়, 'আমরা মাঠে হকি খেলি। মাঠের বাইরে কী হচ্ছে সেই দিকে লক্ষ্য রাখি না। আমরা আমাদের চাহিদা এবং পছন্দ মতো জিনিস গুলি পেয়ে যাই। ফলে আমাদের কোনও সমস্যা হয় না।'
তিন বছর আগে টোকিওতে হয়েছিল অলিম্পিক। ফলে এশিয়ার চেনা পরিবেশে খেলার সুযোগ পেয়েছিল ভারত। এবার কিন্তু খেলতে হবে ইউরোপে। যদিও বিষয়টাকে খুব একটা চ্যালেঞ্জিং হিসাবে দেখছেন না শ্রীজেশ। তাঁর কথায়, 'আমরা হকি খেলব, সেটা টোকিও না প্যারিস সেটা নিয়ে ভাবছি না। অবশ্যই আমাদের পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। এর জন্য আমরা ৭ থেকে আট দিন আগে সেখানে চলে যাব।'
প্যারিসে রয়েছে তাঁদের ঘিরে প্রত্যাশার চাপ। এই প্রসঙ্গে শ্রীজেশ বলেন, 'ছোটবেলা থেকে আমরা ভারতীয় হকির সাফল্যের কথা শুনে আসছিলারম। কিন্তু বর্তমান প্রজন্মের সামনে কোনও দৃষ্টান্ত ছিল না। আমরা ২০২১ সালে সেটা করে দেখিয়েছি। অন্তত তাঁদের সামনে একটা পদক দেখাতে পারবূ। অবশ্যই প্রত্যাশা থাকবে ,সেটা পূরণ করাই আমাদের লক্ষ্য।'












Click it and Unblock the Notifications