চলতি মাসের শেষেই মেসির বিয়ে আন্তোনেলার সঙ্গে, কারা কারা পেল নিমন্ত্রণ
বসতে চলেছে মেগা বিয়ের আসর। ঘরের শহরেই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন লিও মেসি- আন্তনেলা। কারা নিমন্ত্রিত, কারাই বা বাদ পড়লেন তালিকা থেকে।
ঘরের ছেলের বিয়ে ঘিরে সাজোসাজো রব আর্জেন্টিনার রোজারিও শহরে। পাত্র যে হলেন লিয়োনেল মেসি। দীর্ঘদিনের বান্ধবী আন্তোনেলা রোকুজ্জো-র সঙ্গে ৩০ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হবেন এলএম টেন। মেসির দুই সন্তানের মা আন্তোনেলাও রোজারিও বাসিন্দা ছিলেন। ছোটবেলা কাটিয়ে আসা আর্জেন্তিনার ছোট শহরে মেসির বিয়ে ঘিরে চাঁদের হাট বসতে চলেছে। অবশ্য বিয়ের কয়েকদিন আগে মেসি নিজের জন্মদিনও পালন করবেন। ২৪ তারিখ মেসি ৩০ বছরে পা রাখবেন।
বার্সিলোনার ২১ জন ফুটবলার নিমন্ত্রিত হয়েছেন মেসি-র বিয়েতে। আসবেন পিকে-র স্ত্রী শাকিরাও। সুয়ারেজ, নেইমার, ফ্যাব্রেগাস সকলের উপস্থিতিতে জমজমাট হয়ে উঠতে চলেছে রোজারিও। প্রায় ২৫০ অতিথি অভ্যাগত হাজির থাকবেন এই বিবাহ অনুষ্ঠানে।অনুষ্ঠানে গান গাইবার জন্য নিমন্ত্রণ পেয়েছেন আর্জেন্তাইন স্ট্রাইকার সার্জেই অ্যাগুয়েরোর স্ত্রী করিনা।

তবে খবরে অন্য মোড়ও আছে। বিয়ের নিমন্ত্রিতদের তালিকায় ঠাঁই হয়নি বার্সিলোনার প্রাক্তন কোচ লুই এনরিকের। যার কোচিংয়ে মেসিরা দুটি লা লিগা ও একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন সেই কোচকে মেসি নিমন্ত্রণ করেননি। নিমন্ত্রণ করেনিন বার্সিলোনা ক্লাবের কোনও আধিকারিকদেরও।
আসলে গত মরশুমের শেষদিকে লুই এনরিকের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন তুলেছিলেন এলএম টেন। পরে কোনও বিভেদ নেই বলে জানানো হলেও বিভেদ যে ছিল তা এই নিমন্ত্রণের লিস্ট থেকে নাম কেটে যাওয়া দিয়েই প্রমাণিত হয়ে গেল। অন্যদিকে বার্সিলোনার ক্লাব ফুটবলে যেহেতু গোষ্ঠী বিভাজন রয়েছ তাই বিতর্ক এড়াতে তাঁদের সবাইকেই বাতিলের তালিকায় করে দিয়েছেন আর্জেন্তাইন ফুটবল তারকা। তবে সব বিতর্ক এখন দূরে সরিয়ে রোজারিও-র আকাশ বাতাস এখন অপেক্ষায় কবে মেসি তাঁর দুই ছেলে থিয়াগো ও মাতেওকে সঙ্গী করে যেন আন্তোনেলার সঙ্গে বিবাহবন্ধনে হবেন তার জন্য।












Click it and Unblock the Notifications