জেলের চার দেওয়াল থেকে সাময়িক মুক্তি, অন্তবর্তীকালীন জামিন পেলেন অলিম্পিকে জোড়া পদকজয়ী সুশীল কুমার
জেলের চার দেওয়াল থেকে সাময়িক মুক্তি, অন্তবর্তীকালীন জামিন পেলেন অলিম্পিকে জোড়া পদকজয়ী সুশীল কুমার
অবশেষে জামিন পেলেন খুনের দায়ে অভিযুক্ত অলিম্পিকে জোড়া পদক জয়ী সুশীল কুমার। রোহিনী জেলা আদালত এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে ১২ নভেম্বর পর্যন্ত সুশীল কুমারকে অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন। তরুণ কুস্তিগীর সাগর ধনখড়কে হত্যার দায়ে জেলে রয়েছেন সুশীল। হত্যা, হত্যার চেষ্টা, দাঙ্গা, অবৈধ জমায়েত সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে সুশীল কুমারের বিরুদ্ধে।

মানবিক কারণে সুশীল কুমারের জামিনের আবেদন গৃহীত করলেও রোহিনী জেলা আদালতের বিচারক শিবাজী আনন্দ নির্দেশ দিয়েছেন যেই সময়টা জেলের বাইরে থাকবেন সুশীল সেই সময় তাঁর উপর নজরদারি চালানোর জন্য অন্তত দুই জন নিরাপত্তারক্ষী তাঁর সঙ্গে থাকবেন সব সময়ে। সাক্ষীদের সুরক্ষা এবং অভিযোগকারীর নিরপত্তার কথা মাথায় রেখে নূন্যতম দুই জন নিরাপত্তারক্ষী সুশীলের চারিপাশে সর্বক্ষণ রাখার নির্দেশ দিয়েছেন আদালত এমনটাই মনে করা হচ্ে। পাশাপাশি আদালত আরও নির্দেশ দিয়েছে এই দুই নিরপত্তা কর্মীর খরচ বহন করতে হবে সুশীলকেই এবং এর জন্য প্রতি দিন দশ হাজার টাকা করে দিতে হবে তাঁকে। জেলের সুপারকে আগাম এই দশ হাজার টাকা প্রত্যেক দিন দিকে হবে।
সুশীল কুমারের স্ত্রী'র অস্ত্রোপচার রয়েছে আগামী সপ্তাহে। স্ত্রীর খেয়াল রাখার জন্য এবং শারীরিক অসুস্থতার সময়ে তাঁর পাশে থাকার জন্য সুশীল কুমারের জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছে। সুশীল কুমার ছাড়াও আরও ১৬ জনের বিরুদ্ধে তরুণ কুস্তিগীর সাগর ধনখড়কে হত্যার অভিযোগ রয়েছে। ২০২১ সালের ৪ মে সুশীল এবং কয়েক জন সঙ্গী কুস্তির প্রাক্তন জুনিয়র জাতীয় চ্যাম্পিয়ন সাগর এবং তাঁর বন্ধুদের উপরে হামলা চালান বলে অভিযোগ। গুরুতর জখম হন সাগর। পরে তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তে উঠে আসে, ভোঁতা কিছু বস্তু দিয়ে আঘাতের ফলে রক্তক্ষরণে সাগরের মৃত্যু হয়েছে।












Click it and Unblock the Notifications