বিশ্ব মঞ্চে ফের দঙ্গল 'ফোগট' কন্যার, ভারতীয় কন্যার দাপুটে রূপোলি পালক
ভারতীয় মেয়ের বিশ্বমঞ্চে দঙ্গল। ফোগট কন্যার দাপট দেখল বিশ্ব
দঙ্গল ছবিতে ফোগট পরিবারের দুই কন্যা সিলভার স্ক্রিনে আসার পর থেকেই নিয়মিত মিডিয়ার লাইমলাইটে এই পরিবার। এই মুহূর্তে এই ফোগট পরিবারের রীতু দাপট দেখাচ্ছেন ম্যাটে। ফের একবার তাঁর হাত ধরেই বিশ্বমঞ্চ থেকে ভারতের জন্য এল সিলভার লাইনিং।

চলতি মাসেই ইন্দোরে জাতীয় চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন রীতু। পোল্যান্ডে অনুর্ধ্ব ২৩ সিনিয়র বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ৪৮ কেজি বিভাগে রূপো জিতলেন ভারতীয় কুস্তিগীর রিতু ফোগট। গত বছর কমনওয়েলথ কুস্তি চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী ২৩ বছরের রিতু ফাইনাল বাউটে তুরস্কের দেমিরহানের কাছে হেরে গেলেন।ফলে রূপোতেই সন্তুষ্ট থাকতে হল তাঁকে।
কোয়ার্টার ফাইনালে রিতু বুলগেরিয়ার সেলিশকাকে ৪-২ এবং সেমিফাইনালে চিনের জিয়াং ঝুকে ৪-৩ পয়েন্টে হারিয়েছিলেন।
আসলে এই বছর ক্রমশ উন্নতি করছেন তিনি। মে মাসে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন রীতু ।












Click it and Unblock the Notifications