রিও অলিম্পিক ২০১৬ : পিভি সিন্ধুর ফাইনাল ম্যাচের বিস্তারিত তথ্য
রিও দে জেনেইরো, ১৮ আগস্ট : মহিলা সিঙ্গল ব্যাডমিন্টনের ফাইনালে পৌছে ইতিহাস সৃষ্টি করেছেন ভারতের গর্ব পিভি সিন্ধু। রিও অলিম্পিকে ভারতের সোনার পদক পাওয়ার আশা জিইয়ে রেখে অপেক্ষা আরও একদিনের।
জাপানের নোজোমি ওকুহারাকে হারিয়ে ফাইনালে পৌঁছে রূপো জেতা নিশ্চিত করে নিয়েছেন সিন্ধু।

ফাইনালে প্রতিপক্ষ কে?
ফাইনালে সোনা জেতার লড়াইয়ে বিশ্বের একনম্বর স্পেনের কারোলিনা মারিনের মুখোমুখি হবেন সিন্ধু।
ফাইনাল কবে?
শুক্রবার ১৯ আগস্ট ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে হবে মহিলা সিঙ্গলস ব্যাডমিন্টনের ফাইনাল।
কোন চ্যানেলে দেখা যাবে অলিম্পিকের ফাইনাল?
স্টার স্পোর্টস নেটওয়ার্কে Live ম্যাচ দেখা যাবে। লাইভ স্ট্রিমিং দেখা যাবে হটস্টারে।












Click it and Unblock the Notifications