রিও অলিম্পিক ২০১৬ : সাঁতারে ১৯তম সোনা জিতে অনন্য নজির ফেল্পসের

রিও দে জেনেইরো, ৮ অগাস্ট : বিশ্বের অন্যতম সেরা সাঁতারু মাইকেল ফেল্পস অলিম্পিকে ১৯ তম সোনা জিতে এক অনন্য নজির গড়লেন। ৩১ বছরের এই মার্কিন সাঁতারু ৪০০ মিটার ফ্রি-স্টাইল রিলে বিভাগে সোনা জিতে এই অনন্য কৃতিত্ব অর্জন করেছেন।

প্রতিযোগিতায় চলার সময়ে তাকে উৎসাহ দেওয়ার জন্য গ্যালারিতেই উপস্থিত ছিলেন মাইকেলের মা দেবোরাহ এবং তার বান্ধবী নিকোল জনসন। ফেল্পসের এই অন্য কৃতিত্বে অললিম্পিকের মঞ্চে ধন্য ধন্য রব পড়ে গিয়েছে।

রিও অলিম্পিক : সাঁতারে ১৯তম সোনা জিতে অনন্য নজির ফেল্পসের

২০০৪ সাল থেকে মাইকেল ফেল্পস মার্কিন যুক্তরাষ্ট্রের সাঁতার বিভাগের রিলে দলের একজন সদস্য। রবিবারের পদক জয়ের পরে মাইকেলের সংগ্রহে রয়েছে ২৩ টি অলিম্পিক পদক। যার মধ্যে রয়েছে ১৯ টি সোনা, ২ টি রুপো এবং ২ টি ব্রোঞ্জের পদক।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিযোগী মাইকেল ফেল্পস যে জিততে চলেছেন সে বিষয়ে অনেকেই নিশ্চিত ছিলেন। কিন্তু প্রতিযোগিতা চলার সময়ে অস্ট্রেলিয়া, ফ্রান্স এবং রাশিয়ার প্রতিযোগীরা তাকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলেন। কিন্তু সব বাধাকে অতিক্রম করে শেষ পর্যন্ত জয় সুনিশ্চিত করেন মাইকেল।

৩১ বছরের মাইকেল ২০১২ তে অবসর নেওয়ার পর ২০১৪ তে আবার দলে ফিরে আসেন এবং অলিম্পিকের জন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করেন। সেই পরিশ্রমের ফল পেলেন ২০১৬ রিও অলিম্পিকে সোনা জয়ের মধ্য দিয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+