রিও অলিম্পিক ২০১৬ : সাপ, কুমীরে ভর্তি ব্রাজিলিয়ান গল্ফ কোর্স!
রিও দে জেনেইরো, ১১ অগাস্ট : অলিম্পিকে গল্ফের মূল ইভেন্ট এখনও শুরু হয়নি। কিন্তু এরই মধ্যে চিন্তায় পড়ে গিয়েছেন বহু গল্ফ প্রতিযোগী। ২০১৬ রিও অলিম্পিকের আসরে বিতর্ক যেন পিছু ছাড়তে চাইছে না। সাংবাদিকদের বাস লক্ষ্য করে হামলা, টেনিশ তারকা লিয়েন্ডারের ঘর না পাওয়া, সহ একাধিক সমস্যা এখনও পর্যন্ত সামনে এসেছে। এবার বিতর্ক শুরু হয়েছে গল্ফ কোর্সকে ঘিরে। [সুভাষ সরোবর থেকে উদ্ধার কুমীর সদৃশ শিকারি মাছ, উদ্বেগে বিশেষজ্ঞমহল!]
২০১৬ রিও অলিম্পিক গল্ফের মিডিয়া ডিরেক্টর বব কনড্রন ব্রাজিলিয়ান গল্ফ কোর্সেকে চিড়িয়াখানার সঙ্গে তুলনা করে বসলেন। কিন্তু কেন তিনি এধরনের উক্তি করলেন জানেন কি?মজার ছলে কনড্রন বলেন, এটা শুধুমাত্র গল্ফ কোর্স না ,এটা চিড়িয়াখানাও বটে। যা দেখতেও অতি মনোরম লাগে।[বাথরুমে বসে যৌনাঙ্গে ১০ ফুট পাইথনের কামড় খেলেন এক ব্যক্তি]

এই ধরনের মন্তব্যের একমাত্র কারণ হল এই ব্রাজিলিয়ান গল্ফ কোর্সে সাপ ও কুমীর সহ একাধিক জীবজন্তুর অবাধ আনাগোনা রয়েছে। সম্প্রতি অস্ট্রেলিয়ান গল্ফ টিমের অধিনায়ক ইয়ান বেকারকে দেখা যায় গল্ফ কোর্সে এইসব জীবজন্তুর ছবি তুলতে। তিনি যখন ছবি তুলছিলেন একটি বিশাল আকৃতির রোডেন্ট (ইঁদুর প্রজাতির প্রাণী) দেখতে পান। যার অনুমানিক ওজন ৫০ কেজিরও বেশি।[অলিম্পিক ফাইনালের আগে 'গৃহবন্দি' জিমন্যাস্ট দীপা কর্মকার!]
এই ব্রাজিলিয়ান গল্ফ কোর্সের এহেন চরিত্র দেখে ঠিক কি করবেন বুঝে উঠতে পারছেন না অনেক প্রতিযোগী। একদিকে অনুশীলনের সময়ে মনের মধ্যে ভয় যেমন কাজ করছে তেমনি অনেকে আবার এই আকস্মিক ওয়াইল্ড লাইফ অভিজ্ঞতায় বেশ খুশি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications