চোটের কারণে টোকিও অলিম্পিক্স থেকে ছিটকে গেলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যারিন
চোটের কারণে টোকিও অলিম্পিক্স থেকে ছিটকে গেলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যারিন
হাঁটুতে চোট পেয়ে টোকিও অলিম্পিক্স থেকে ছিটকে গেলেন রিও গেমসে সোনাজয়ী ব্যাডমিন্টন তারকা ক্যারোলিনা ম্যারিন। সোমবার সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতি লিখে তিনি নিজেই ফ্যানদের এই দুঃসংবদ শুনিয়েছেন। সোনা ধরে রাখার লড়াইয়ে যোগ দেওয়ার আশা শেষ হয়ে যাওয়ায় তিনি যে নিজেও হতাশ, সেকথা জানাতেও ভোলেননি স্পেনের শাটলার।

আগামী ২৩ জুলাই থেকে জাপানের টোকিও-তে অলিম্পিক্স শুরু হচ্ছে। তার আগে সোশ্যাল মিডিয়ার বিবৃতিতে ম্যারিন জানিয়েছেন, তাঁর পায়ের লিগ্যামেন্ট ও বাঁ পায়ের হাঁটুর দুই বছর পুরনো চোটের অবস্থা গুরুতর। এ সংক্রান্ত সাম্প্রতিক রিপোর্টও আশঙ্কাজনক বলে জানিয়েছেন ব্যাডমিন্টন তারকা। জানিয়েছেন, চলতি সপ্তাহে তাঁর পায়ে অস্ত্রোপচার হবে। এরপর তাঁকে বেশ কয়েক মাসের জন্য বিশ্রামে যেতে হবে বলেও জানিয়েছেন ম্যারিন। ফলে ব্যাডমিন্টন কোর্টে ফিরতে তাঁর সময় লাগবে বলেও জানিয়েছেন রিও গেমসের চ্যাম্পিয়ন। এই কঠিন পরিস্থিতিতে ব্যাডমিন্টন ফ্যানদের সমর্থন চেয়েছেন ম্যারিন। আগামী দিনে আরও শক্তি বৃদ্ধি করে তিনি ফিরে আসবেন বলেও জানিয়েছেন বিশ্বের চার নম্বর মহিলা ব্যাডমিন্টন তারকা।
রিও অলিম্পিক্সের ফাইনালে স্পেনের ক্যারোলিনা ম্যারিনেরই বিরুদ্ধে খেলেছিলেন ভারতের পিভি সিন্ধু। স্প্যানিশ তারকার বিক্রমে পরাজিত হয়েছিলেন হায়দরাবাদি শাটলার। রূপো জিতে সন্তুষ্ট থাকতে হয়েছিল সিন্ধুকে। ম্যারিনের অপসারণে টোকিও অলিম্পিক্সে ভারতীয় শাটলারের কাজ কিছুটা হলেও সহজ হবে বলে মনে করছে দেশের ব্যাডমিন্টন মহল।
🐺💙#PuedoPorquePiensoQuePuedo pic.twitter.com/jxq21hhXgR
— Carolina Marín (@CarolinaMarin) June 1, 2021
রিও অলিম্পিক্সে সোনা ছাড়াও ব্যাডমিন্টন বিশ্ব ট্যুরে রানার্স হয়েছে ক্যারোলিনা ম্যারিন। চলতি মরসুমের শুরুতে থাইল্যান্ড ওপেন জয় করা স্প্যানিশ শাটলার সুইস ওপেন ও ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপও জিতেছেন। বিশ্বের এক নম্বর শাটলার তাই জু ইং ছাড়া চলতি মরসুমে ক্যারিলিনা ম্যারিনকে হারাতে পারেননি অন্য কোনও ব্যাডমিন্টন তারকা।












Click it and Unblock the Notifications