অলিম্পিকে ইতিহাস গড়ে ভল্ট বিভাগের ফাইনালে পৌঁছলেন জিমন্যাস্ট দীপা কর্মকার
রিও দে জেনেইরো, ৮ অগাস্ট : রিও অলিম্পিকে ইতিহাস গড়লেন বাঙালি জিমন্যাস্ট দীপা কর্মকার। প্রথম ভারতীয় হিসেবে ভল্ট বিভাগের ফাইনালে পৌঁছলেন ত্রিপুরার এই জিমন্যাস্ট। কোয়ালিফাইং রাউন্ডে অষ্টম হয়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছেন দীপা। [রিও অলিম্পিকের ছবি গ্যালারি]
আগামী ১৪ অগাস্ট ফাইনাল খেলতে নামবেন দীপা। তাঁর কাছ থেকে সোনা অথবা রুপোর পদকের প্রত্যাশা ইতিমধ্যে করতে শুরু করে দিয়েছেন বিশেষজ্ঞ থেকে শুরু করে আমজনতা। [রিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান জমজমাট!]

জীবনে প্রথমবার অলিম্পিকে নেমেই চমকে দিয়েছেন ত্রিপুরার এই বাঙালি তরুণী। অত্যন্ত কঠিন প্রোদুনোভা ভল্ট তিনি তৃতীয়বারের চেষ্টাতেই সফলভাবে করে দেখিয়েছেন। এবং একইসঙ্গে ১৪.৮৫ পয়েন্ট পেয়ে অষ্টম স্থান দখল করে ভল্ট বিভাগের ফাইনালে উঠেছেন তিনি। [অলিম্পিক্সে ব্যক্তিগত ইভেন্টে কারা ভারতের হয়ে পদক জিতেছেন? দেখে নিন তালিকা]
প্রসঙ্গত, এর আগে প্রথম ভারতীয় জিমন্যাস্ট হিসাবে দীপা কর্মকার অলিম্পিকে জায়গা করে নেন। কোয়ালিফায়ারে দারুণ ফল করেন দীপা। জিমন্যাস্টের সবকটি বিভাগ- ভল্ট, বিম, ফ্লোর ইত্যাদিতে অন্য প্রতিযোগীদের তুলনায় অনেকটাই এগিয়ে থেকে তিনি যোগ্যতা অর্জন করেন। [ রিও অলিম্পিকে ভারতের প্রতিনিধি কারা? দেখে নিন]












Click it and Unblock the Notifications