রিও অলিম্পিক ২০১৬ : ২০০ মিটার দৌড়ে ফের সোনা জিতলেন বোল্ট
রিও দে জেনেইরো, ১৯ অগাস্ট : ২০১৬ রিও অলিম্পিকের ১০০ মিটার দৌড় প্রোতিযোগিতায় জয়ের পর এবার ২০০ মিটার দৌড় প্রতিযোগিতাতেও জিতে জয়ের ধারা অব্যাহত রাখলেন উসেইন বোল্ট। বৃহস্পতিবার ২০০ মিটার দৌড় প্রতিযোগিতাউসেইন বোল্ট শেষ করেন মাত্র ১৯.৭৮ সেকেন্ডে। এই নিয়ে তিনটি অলিম্পিকে পরপর সোনা জয়ের নজির সৃষ্টি করলেন তিনি। [ডোপিং বিতর্কে চারবছরের জন্য নির্বাসিত কুস্তিগীর নরসিংহ যাদব]
২০০ মিটারে অংশগ্রহণকারী অপর দুই প্রতিযোগী আন্দ্রে ডি গ্রাসে ২০.০২ সেকেন্ডে তার দৌড় শেষ করে দ্বিতীয় স্থান দখল করেন। ফ্রান্সের ক্রিস্টোফি লেমাত্রি ২০.১২ সেকেন্ডে দৌড় শেষ করে তৃতীয় স্থান দখল করেন। [রিও অলিম্পিক ২০১৬ : পিভি সিন্ধুর ফাইনাল ম্যাচের বিস্তারিত তথ্য]

পরপর তিনটি অলিম্পিকে ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় সোনা জয়ের পর জামাইকান দৌড়বিদ বোল্টের এখন লক্ষ্য ৪x১০০ মিটার দৌড়ে সোনা জয়। গতকালের প্রতিযোগিতার সময় দর্শকদের উৎসাহ ছিল লক্ষ করার মতো। উসেইন বোল্টও তার এই সোনা জয়ের মধ্যে দিয়ে অসংখ্য দর্শকের মন জয় করে নেন। [সাক্ষী মালিকের পদক জয় নিয়ে অভিনব উপায়ে শোভা দে-কে খোঁচা বীরেন্দ্র সহবাগের]
হুসেনের গতকালের সাফল্যের পর রিওতে আরও একবার ইতিহাস তৈরি হল। ২০০ মিটারের অনবদ্য সাফল্যের পর হাজার হাজার হুসেন ভক্ত এখন তার ৪x১০০ মিটার দৌড়ে সাফল্যের অপেক্ষায় অধীর অগ্রহে থাকবে সেটাই স্বাভাবিক।












Click it and Unblock the Notifications