RG Kar Incident: কালী রূপ ধারণের সময় এসে গিয়েছে, আরজি কর কাণ্ডে সরব সাক্ষী, লড়তে পারেন নির্বাচনেও
RG Kar Incident: আরজি কর কাণ্ডে দোষী বা দোষীদের ফাঁসি দেওয়ার দাবি তুললেন সাক্ষী মালিক। আজ সোশ্যাল মিডিয়ায় তিনি এ প্রসঙ্গে সরব হয়েছেন।
আজই ডোরিনা ক্রসিংয়ের মঞ্চ থেকে বিজেপিকে বিঁধতে গিয়ে সাক্ষী মালিকের উদাহরণ টেনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কিছু পরেই সাক্ষীর পোস্ট।

সাক্ষী মালিক আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় বিচলিত। এই ঘটনায় যারাই যুক্ত তাদের ফাঁসি দেওয়ার দাবি জানিয়েছেন সাক্ষী। এখানেই থেমে থাকেননি তিনি। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি দেশের সমস্ত মা-বোনদের উদ্দেশে বড় বার্তা দিয়েছেন।
সাক্ষী তাঁর পোস্টে নির্যাতিতার ছবি ও নাম ব্যবহার করেছেন। যা আইনগতভাবে সঠিক কাজ নয়। যদিও অনেকে মনে করছেন, ঘটনার ভয়াবহতা দেশের মানুষের সামনে তুলে ধরতে চেয়েছেন সাক্ষী। তিনি লিখেছেন, দেশের সমস্ত বোনেদের বলব সময় এসে গিয়েছে কালী রূপ ধারণ করার। যাতে কেউ বাজে ভাবনা নিয়ে খারাপ নজরে দেখতে না পারে।
কুস্তিগীরদের আন্দোলনের প্রথম সারিতে ছিলেন সাক্ষী। নানাভাবে নিগ্রহের মুখেও পড়তে হয়েছিল তাঁকে। আজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সাক্ষী মালিকের উপর নিগ্রহ কারা করেছিল? অপরাধীকে পুরস্কৃতও করেছে বিজেপি।
সাক্ষী প্যারিস অলিম্পিক্স চলাকালীন বিশেষজ্ঞের ভূমিকায় ছিলেন সম্প্রচারকারী চ্যানেলে। তবে জল্পনা রয়েছে, হরিয়ানায় বিধানসভা নির্বাচনে সাক্ষী কংগ্রেসের টিকিটে লড়তে পারেন। বেশ কিছু সংবাদমাধ্যম এমন দাবি করলেও সাক্ষী বা কংগ্রেসের কেউই কিছু বলেননি।
এরই মধ্যে প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তথা জেজেপি নেতা দুষ্মন্ত চৌতালা সাক্ষী ও বজরং পুনিয়াকে রাজ্য়সভায় পাঠানোর পক্ষে সওয়াল করেছেন। সাক্ষী ও বজরংকে রাজ্যসভার মনোনয়ন দেওয়া হলে জেজেপি সমর্থন করবে বলে জানান চৌতালা। ওই দুই অলিম্পিয়ানের সঙ্গে কথা বলতে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডাকে অনুরোধও করেছেন তিনি।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications