অলিম্পিকে জিতে কেন অ্যাথলেটরা পদকে কামড় বসান জানেন?

রিও দে জেনেইরো, ১৭ আগস্ট : আমরা অনেকসময়ই লক্ষ্য করি যে অলিম্পিকে পদক জেতার পর জয়ী অ্যাথলেটরা তা মুখে তোলেন। মানে পোডিয়ামে পদক হস্তান্তরের পরই তাতে কামড় বসান, সেই পোজ একেবারে লুফে নেন আলোকচিত্রীরা।

কিন্তু কেন অ্যাথলেটদের এহেন আচরণ? কেন পোডিয়ামে দাঁড়িয়ে জিতে পাওয়া পদকে কামড় বসান অ্যাথলেটরা, সেবিষয়ে ভেবেছেন কখনও?

অলিম্পিকে জিতে কেন অ্যাথলেটরা পদকে কামড় বসান জানেন?

এর পিছনে একাধিক যুক্তি রয়েছে। কেউ কেউ বলেন, শুধুমাত্র ফটোগ্রাফারদের আবদার বা চাহিদার জেরেই এভাবে মুখে মেডেল নিয়ে পোজ দেন অ্যাথলেটরা। এটা প্রতীকী। জয় উদযাপনের প্রতীক হিসাবেই এই ভাবে মুখে মেডেল তুলে কামড় দেওয়া হয়। আর অ্যাথলেটদের খুশির মুহুর্ত তুলে ধরতেই ফটোগ্রাফাররা অ্যাথলেটদের কাছে এই দাবি জানান।

অলিম্পিকে জিতে কেন অ্যাথলেটরা পদকে কামড় বসান জানেন?

যদিও ঐতিহাসিকদের একাংশ বিশ্বাস করেন এটি আসলে প্রাচীন কাল থেকে চলে আসা একটা রীতি। পদকটি খাঁটি কিনা তা যাচাই করে দেখতেই পদকে কামড় বসাতেন অ্যাথলেটরা।

দ্বিতীয় যুক্তিটির ক্ষেত্রে বলা যেতে পারে বর্তমান যুগে দাঁতে কামড়ে পদক কতটা খাঁটি তা যাচাই করার কোনও প্রয়োজনীয়তা নেই, কারণ এই পদকের সোনা আসল হয় না। হওয়ার প্রশ্নই ওঠে না, আর্থিকভাবে দেখতে গেলে সমস্ত স্বর্ণপদকের সোনা খাঁটি সোনার হওয়া অসম্ভব।

revealed-why-athletes-bite-their-medals-after-winning-at-olympics

সূত্রের খবর অনুযায়ী, ২০১২ সালে লন্ডন অলিম্পিকে সোনার পদকে মোটামুটিভাবে ৯৩% রূপো, ৬% তামা এবং ১% সোনা ছিল। তাই ধরে নেওয়াই ভাল অ্যাথলেটদের এই আচরণ প্রাচীন রীতি থেকে আপাতত ফটোগ্রাফারদের চাহিদাতে এসেই পর্যবসিত হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+