রেকর্ড গড়ে বান্ধবী অনুষ্কার দিকে চুম্বন উড়িয়ে দিলেন বিরাট কোহলি

রাজীব গান্ধী স্টেডিয়ামে ভারত-শ্রীলঙ্কার তৃতীয় একদিনের ম্যাচে বিরাটের জন্য মাঠে উপস্থিত হয়েছিলেন বান্ধবী অনুষ্কা। ভারত এই ম্যাচে ৬ উইকেটে জয়লাভ করেছে। এবং একইসঙ্গে ৩-০ তে সিরিজটা পকেটে পুরে নিয়েছে।
আরও পড়ুন : ইংল্যান্ডেও বিরাটের সঙ্গীনি অনুষ্কা!
আরও পড়ুন : স্ত্রী ও বান্ধবীদের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছে খেলোয়াড়রা, তাই ইংল্যান্ডে অসফল ভারত : বিসিসিআই
আরও পড়ুন : 'খুব শীঘ্রই অনুষ্কাকে বিয়ে করবেন বিরাট, তাই একসঙ্গে থাকার আবেদন মঞ্জুর'
এদিন অর্ধশতকে পৌছে ভিভিয়ান রিচার্ডের ২৫ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন বিরাট। একদিনের ম্যাচে সবচেয়ে কম সময়ে ৬০০০ রানের রেকর্ডটি নিজের নামে বাগিয়ে নিলেন বিরাট। রেকর্ডটি ভাঙার সঙ্গে সঙ্গে হেলমেট খুলে গ্যালারিতে অনুষ্কার দিকে একটা 'ফ্লাইং কিস' ভাসিয়ে দিলেন বিরাট। অনুষ্কার মুখে লাজুক হাসি, চোখটা জ্বলজ্বল করে উঠল।
চলতি বছরের গোড়ার দিকে নিউজিল্যান্ডে ভারতের সফর চলাকালীন বিরাট ও অনুষ্কাকে একসঙ্গে দেখা গিয়েছিল। সম্প্রতি ইংল্যান্ডেও বিরাটের সঙ্গে ছিলেন অনুষ্কা। খুব শীঘ্রই একে অপরকে বিয়ে করবেন বলে কানাঘুষো শোনা গেলেও এখনও দুজনের মধ্যে কারও তরফেই এধরণের কোনও মন্তব্য করা হয়ি। ইংল্যান্ডে বিরাট সেভাবে ব্যাটে বলে বা ফিল্ডিংয়ে কিছুই করে দেখাতে পারেননি। আর তার সম্পূর্ণ দায় চাপানো হয়েছিল অনুষ্কার উপরই। অনুষ্কা সঙ্গে ছিল বলেই মনোযোগের সঙ্গে বিরাট খেলতে পারেননি তাই এই অসাফল্য বলেও সমালোচনার ঝড় উঠেছিল ক্রিকেট মহলে। তারই যোগ্য জবাব এদিন দিলেন বিরাট।












Click it and Unblock the Notifications