বাবা হয়ে স্যার জাদেজা যা করলেন তাতে সকলে মাত হয়ে গেল

পরিবারের বিশেষ মুহূর্তে স্ত্রী-র পাশে থাকতে পারেননি রবীন্দ্র জাদেজা ,তাই মন একটু খারাপ। তবে জাতীয় দলের প্রতি দায়বদ্ধতা সবার আগে। নতুন সদস্যর জন্য কী স্পেশাল করলেন স্যার থুড়ি বাবা জাদেজা?

রবীন্দ্র জাদেজার ব্যাপারটা চিরকালই আলাদা। কারণ, জাতীয় ক্রিকেটের গ্ল্যামারের সঙ্গে সঙ্গে তাঁর স্টাইল স্টেটমেন্টও একটা আলাদা আইডেন্টিটি তৈরি করেছে। এর জন্য টিম ইন্ডিয়ার পক্ষ থেকেই তাঁকে স্যার উপাধিও দেওয়া হয়। প্রথমবার বাবা হওয়ার স্বাদ পাওয়ার পর এহেন জাদেজা একটু অন্যরকম কিছু করবেন তা প্রত্যাশিত। কিন্তু, কী করলেন জাদেজা, যার জন্য টুইটারে তাঁকে নিয়ে হইচই।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছেন রবীন্দ্র জাদেজা। ৮ জুন তাঁর স্ত্রী রিভা সোলাঙ্কি কন্যা সন্তানের জন্ম দেন। তবে পরিবারের এই দারুণ আনন্দের মুহূর্তে থাকতে পারেননি জাদেজা। বৃহস্পতিবার ভারত সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে। তাই দলের অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ারের ভাবনায় এখন গেমপ্ল্যান ঘুরপাক খাচ্ছে।

নতুন অতিথির আগমনে খুশি জাদেজা দম্পতি,গ্রাফিক্স ইন্দ্রানী সরকার

তবে সূদূর ইংল্যান্ড থেকে পরিবারের কনিষ্ঠতম সদস্যর নাম ঠিক করে ফেলেছেন স্যার জাদেজা। আর সোশ্যাল মিডিয়ার মাধ্যেম সেই নাম জানিয়েও দিলেন বিশ্বকে। জাদেজার মেয়ের নাম নিধ্যানা। নিজের টুইটে বাবা জাদেজা লিখেছেন আমাদের আনন্দের নাম নিধ্যানা।

মেয়ের নাম টুইট করলেন জাদেজা,গ্রাফিক্স ইন্দ্রানী সরকার

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+