Vinesh Phogat: মূল্যহীন মহিলাদের চোখের জল, ভিনেশ ইস্যুতে মোদী সরকারকে তীব্র আক্রমণ রাহুলের
২০২৩ সালে বছরভর বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল ভারতীয় কুস্তি। ব্রিজভূষণ ইস্যু দিয়ে যার সূচনা হয়েছিল। সারা বছর ধরেই বিতর্কই নিত্যসঙ্গী। রাস্তায় নেমে আন্দোলন করেছেন দেশের প্রথম সারির কুস্তিগীররা। মাঝে কয়েক মাস থিতিয়ে গেলেও বছর শেষে নির্বাচনের পরই ফের কুস্তি নিয়ের সরগরম রাজধানীর রাজনীতি। ভিনেশ ফোগাট ইস্যুতে এবার সরব হলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
প্রতিবাদের অঙ্গ হিসাবে চারদিন আগেই রাষ্ট্রীয় পুরস্কার ফেরানোর কথা জানিয়েছিলেন ভিনেশ ফোগাট। শনিবার সেই কাজটাই করলেন তিনি। নতুন দিল্লির রাজপথে কর্তব্যপথের ফুটপাতেই নিজের সমস্ত পুরস্কার ফেলে দিয়ে আসেন ভিনেশ ফোগাট। রবিবার সকালেই দেশের মহিলা কুস্তিগীরের পাশে দাঁড়িয়েছেন রাহুল গান্ধী। এই ইস্যুতে নিশানা করেছেন মোদী সরকারকে।

নিজের রাষ্ট্রীয় খেতাব ফেরানোর প্রসঙ্গে ভিনেশ জানিয়েছেন, দেশের মহিলা কুস্তিগীরদের প্রতি নিগ্রহের প্রতিবাদস্বরূপ তাঁর এই পদক্ষেপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এর আগে চিঠিও লিখেছিলেন এশিয়ান ও কমনওয়েলথ গেমসে সোনাজয়ী এই কুস্তিগীর।
বেটি বাঁচাও বেটি পড়াওয়ের মুখ সাক্ষীকে যে পরিস্থিতির শিকার হয়ে অবসর নিতে হলো তাতে তীব্র হতাশা ব্যক্ত করেছেন দেশের এই মহিলা কুস্তগীর। সরকারের নারীদের শুধু বিজ্ঞাপনের জন্য ব্যবহারের করা নিয়েও সমালোচনায় সরব হন ভিনেশ।
মোদী সরকারকে আক্রমণ করার এমন সুযোগ ছাড়ল না বিরোধী শিবির। কয়েকদিন ধরেই কুস্তি ইস্যুতে প্রিয়াঙ্কার পাশাপাশি সক্রিয় হয়েছেন রাহুল গান্ধীও। সম্প্রতি তিনি হরিয়ানায় কুস্তিগিরদের আখড়াতেও পৌঁছে গিয়েছিলেন। সেখানে বজরং পুনিয়া-সহ বাকিদের সঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটিয়েছিলেন।
কুস্তি ফেডারেশনের ফল ঘোষণার পরই সাক্ষী মালিক কুস্তি ছাড়ার কথা ঘোষণা করেন। তারপরই বড় পদক্ষেপ নেন বজরং পুনিয়া। ফিরিয়ে দিয়েছেন সরকারের দেওয়া পদ্মশ্রী খেতাব। রাষ্ট্রীয় খেতাব ফিরিয়েছেন আরও এক কুস্তিগীর বীরেন্দ্র সিং। বধির কুস্তিতে বিশ্বমঞ্চে বহু খেতাব জিতেছেন বীরেন্দ্র। কিন্তু বজরং পুনিয়ার মত তিনিও পদ্মশ্রী ফেরচ্ছেন। সেই তালিকায় যুক্ত হয়েছেন ভিনেশও।
देश की हर बेटी के लिये आत्मसम्मान पहले है, अन्य कोई भी पदक या सम्मान उसके बाद।
— Rahul Gandhi (@RahulGandhi) December 31, 2023
आज क्या एक ‘घोषित बाहुबली’ से मिलने वाले ‘राजनीतिक फायदे’ की कीमत इन बहादुर बेटियों के आंसुओं से अधिक हो गई?
प्रधानमंत्री राष्ट्र का अभिभावक होता है, उसकी ऐसी निष्ठुरता देख पीड़ा होती है। pic.twitter.com/XpoU6mY1w9
অন্যদিকে শুক্রবারই ব্রিজভূষণের বাড়ি থেকে সরে গিয়েছে কুস্তির অফিস। এতদিন বিজেপি সাংসদ তথা প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বাড়িই ছিল কুস্তি ফেডারেশনের অফিস নবনির্বাচিত পদাধিকারীদের সাসপেন্ড করার পাশাপাশি ব্রিজভূষণের বাড়ি থেকে কাজকর্ম চালানো নিয়েও অসন্তোষ প্রকাশ করে ক্রীড়ামন্ত্রক।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications