Paris Olympics: ‘চ্যাম্পিয়নরা মাঠেই সব উত্তর দেন’, ভিনেশের সাফল্যের পরই বিজেপিকে নিশানা রাহুলের
গত ১ বছরের বেশি সময় ধরে ভিনেশ ফোগাট খেলার থেকেও বেশি চর্চায় ছিলেন রাজনৈতিক কারণে। বিজেপির প্রাক্তন সংসাদ তথা কুস্তি ফেডারেশনের পূর্বতন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে লড়েছেন দীর্ঘদিন ধরেই। দিনের পর দিন আন্দোলনের পুরোভাগে ছিলেন। কিন্তু অলিম্পিক্সে পদক নিশ্চিত করে ভিনেশ নতুন ইতিহাস লিখলেন। ভিনেশের সাফল্যের পরই বিজেপি এবং নরেন্দ্র মোদীকে নিশানা করেছে কংগ্রেস শিবির।
ভিনেশ ফোগাট ২০২৩ সালের বেশিরভাগ সময়টাই সতীর্থ কুস্তিগীরদের সঙ্গে ব্রিজভূষণ কাণ্ডে আন্দোলন করেছিলেন। নির্যাতিতা কুস্তিগীরের পাশে থেকেছেন। দিনের পর দিন যন্তরমন্তরে ধর্না দিয়েছেন। এরজন্য তাঁকে সরকার এবং বিজেপি দলের পক্ষ থেকে কম কটাক্ষ শুনতে হয়নি। কিন্তু আন্দোলনের প্রয়াস যেন বজায় রাখেন তেমনই নীরবেই অলিম্পিক্সের জন্য প্রস্তুতি চালিয়ে গিয়েছেন। অবশেষে সোনালি সাফল্যের দুয়ারে ভিনেশ।

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী লিখেছেন, 'একদিনে বিশ্বের তিনজন শীর্ষ কুস্তিগীরকে পরাজিত করার পর, ভিনেশকে নিয়ে গোটা দেশ আবেগপ্রবণ। যারা ভিনেশ এবং তাঁর সঙ্গীদের সংগ্রামকে স্বীকার করতে অস্বীকার করেছেন, এমনকি ভিনেশদের উদ্দেশ্য এবং ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেই সব মানুষরা উত্তর পেয়ে গিয়েছেন।'
রাহুল গান্ধী আরও লিখেছেন, এটাই চ্যাম্পিয়নদের পরিচয়, তাঁরা মাঠে তাদের উত্তর দেয়। একটা সময় পুরো ক্ষমতার ব্যবস্থা যা তাঁকে রক্তের অশ্রু ঝরিয়েছিল, আজ দেশের সাহসী কন্যার সামনে তা ভেঙে পড়েছে," ভিনেশ আপনাকে অনেক শুভেচ্ছা। প্যারিসে আপনার সাফল্যের প্রতিধ্বনি দিল্লিতে স্পষ্ট শোনা যাচ্ছে।"
एक ही दिन में दुनिया की तीन धुरंधर पहलवानों को हराने के बाद आज विनेश के साथ-साथ पूरा देश भावुक है।
— Rahul Gandhi (@RahulGandhi) August 6, 2024
जिन्होंने भी विनेश और उसके साथियों के संघर्ष को झुठलाया, उनकी नीयत और काबिलियत तक पर प्रश्नचिन्ह खड़े किए, उन सभी को जवाब मिल चुका है।
आज भारत की बहादुर बेटी के सामने सत्ता का… pic.twitter.com/MzfIrYfRog
ভিনেশের সাফল্যের মধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কংগ্রেস সহ বিরোধী দলগুলি বিজেপিকে আক্রমণ করতে শুরু করেছে। বঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস মনে করিয়ে দিয়েছে, একটা সময় ভিনেশের সঙ্গে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের আচরণের কথা।
এর আগে বহু সাফল্য পেলেও অলিম্পিক্সে পদক নেই ভিনেশের। তবে, মঙ্গলবার জোরদার লড়াইয়ের ফলে ভিনেশের প্রথম অলিম্পিক পদক জয় নিশ্চিত হওয়ার পাশাপাশি চলতি অলিম্পিকে ভারতের চতুর্থ পদক জয়ও নিশ্চিত হয়ে গেল। হারলেও রুপো নিশ্চিত ভিনেশের।
ভিনেশের সাফল্যের গর্বিত তাঁর সতীর্থরাও। বজরং পুনিয়া থেকে সাক্ষী মালিক প্রত্যেকেই গর্ব প্রকাশ করেছেন ভিনেশের এই সাফল্যে।












Click it and Unblock the Notifications