ভারতকে ম্যাচে ফেরালেন রাহানে, কোহলি
মেলবোর্ন, ২৮ ডিসেম্বর: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচে ভারতকে সম্মানজনক অবস্থায় নিয়ে এলেন অজিঙ্ক রাহানে এবং বিরাট কোহলি। এর ফলে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ক্রিকেটপ্রেমীরা।
অস্ট্রেলিয়ার ৫৩০ রানের চ্যালেঞ্জ নিয়ে খেলতে নেমে দ্বিতীয় দিনে এক উইকেটে ১০৮ রান করার পর তৃতীয় দিন পরপর আউট হন চেতেশ্বর পূজারা ও মুরলী বিজয়। তখন ভারতের অবস্থা ছিল যথেষ্ট নড়বড়ে। এর পর ময়দানে আসেন রাহানে ও কোহলি। দুই ব্যাটসম্যানের জোড়া শতরানে ভর করে ম্যাচে ফেরে ভারত।

রাহানে নিজের টেস্ট জীবনের তৃতীয় শতরান করেন। আর বিরাট কোহলির এটি নবম টেস্ট সেঞ্চুরি। ব্যক্তিগতভাবে রাহানে ১৪৭ রানে আউট হলেও ক্রিজে রয়েছেন বিরাট কোহলি।












Click it and Unblock the Notifications