Rafael Nadal: চোখের জলেই ফরাসি ওপেন থেকে বিদায় নিলেন, এবার সমাপ্তির পথে নাদাল যুগ
রজার ফেডেরার আগেই অবসর নিযেছেন, এবার সমাপ্তির পথেও রাফায়েল নাদালও। বিগত কয়েক বছর ধরেই চোট আঘাতে জর্জরিত ছিলেন। সোমবার খেলতে নেমেছিলেন ফরাসি ওপেন টুর্নামেন্টে। ফরাসি ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন ১৪ বারের চ্যাম্পিয়ন। এই প্রথমবার ফরাসি ওপেন থেকে প্রথম রাউন্ডেই বিদায় নিলেন। আলেকজান্ডার জেরেভের কাছে হারলেন। খেলার ফল ৩-৬, ৬-৭ (৫-৭), ৩-৬। ২২টি গ্র্যান্ড স্ল্যামের মালিক এবার বিদায়েই ইঙ্গিতটা দিয়েইউ দিলেন।
ফরাসি ওপেন মানেই রাফায়েল নাদালের রাজত্ব। লাল সুরকির কোর্টে একের পর এক টেনিস মহাকাব্য লিখেছেন নাদাল। কিন্তু লাল মাটির দেশেই বিদায়ের ইঙ্গিতটা দিয়ে দিলেন রাফা।প্রিয় লাল সুরকির কোর্টে সম্ভবত আর ফিরবেন না পেশাদার টেনিস খেলতে। ১৪ বার ফরাসি ওপেন-সহ ২২টি গ্র্যান্ড স্ল্যাম খেতাবের মালিক প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়ার পরই জানালেন তাঁর অবসর পরিকল্পনা।

ম্যাচ শেষে নাদাল বলেন, ''জানি না এই শেষ বার আপনাদের সামনে এলাম কিনা। যদি তাই হয়ও, তা হলেও বলব দারুণ উপভোগ করেছি। এখানকার দর্শকরা অসাধারণ। আমাকে ভালোবাসায়-সমর্থনে ভরিয়ে দিয়েছেন। এখানকার মানুষের ভাসবাসা আমি হৃদয় দিয়ে অনুভব করি। এখানের সব কিছুই খুবই ভালো। এত দিন ধরে আমাকে সমর্থন করার জন্য সবাইকে ধন্যবাদ।''
নাদালের এই কথাগুলি যখন বলছিলেন, আবেগে তাঁর গলা বুজে আসছিল। তাঁর টানেই গ্যালারি ভরিয়েছিলেন টেনিস প্রেমীরা। সময় ভিড়ে ঠাসা গ্যালারি করতালি দিয়ে তাঁকে অভিনন্দিত করছেন। সেইসময় দেখা গেল তাঁর স্ত্রীয়ের চোখেও জল চিকচিক করছে। কোলে দু'বছরের সন্তান, সেও অপলক দৃষ্টিতে গ্যালারির দিকে চেয়ে রয়েছে।
প্রাক্তন বিশ্ব নং ১ রাফায়েল নাদাল ফরাসি ওপেনের প্রথম রাউন্ডে প্রস্থান করার পর আসন্ন উইম্বলডনেও না খেলার ইঙ্গিতটা দিয়ে রাখলেন। নাদাল বিশ্বাস করেন যে ক্লে কোর্ট থেকে গ্রাস কোর্টের মধ্যে পরিবর্তন তার জন্য কঠিন হবে। তাঁর কথায়, আমার জন্য এখন ঘাসে রূপান্তর হওয়া কঠিন মনে হচ্ছে এবং অলিম্পিকের ঠিক পরেই ঘাসের কোর্টে খেলতে হবে। আমাকে বিশ্লেষণ করতে হবে আমি সেটা পারব কিনা। আমার শরীরের যা অবস্থা তাতে হয়ত সম্ভব হবেন না।
দেশের টেনিসের ব্যাটনটা হয়তো অলিম্পিক্সের মঞ্চেই নিজের অ্যাকাডেডিতে তৈরি হওয়া উত্তরসূরি অলকারাজ়েরক হাতে তুলে দেবেন নাদাল। ফলে ফেডেরারের পর এবার নাদাল যুগেরও অবসান হতে চলেছে।












Click it and Unblock the Notifications