R Praggnanandhaa: একমঞ্চে আনন্দ-প্রজ্ঞানন্দ, উত্তরসূরিকে নিয়ে কী বললেন ভারতীয় দাবার আইকন?

সোমাবার জাতীয় গ্রন্থাগারে আনন্দ সন্ধ্যা। এক মঞ্চে ভারতীয় দাবার দুই আইকন। বিশ্বনাথন আনন্দ , রমেশবাবু প্রজ্ঞানন্দ। টাটা স্টিল চেস ইন্ডিয়া টুর্নামেন্টে অংশ নিতে কলকাতায় এসেছেন সদ্য দাবা বিশ্বকাপে রানার্স হওয়া প্রজ্ঞানন্দ। একই সঙ্গে বিগত দুই দিন তামিল তরুণ দাবাড়ু অংশ নিয়ে ছিলেন এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলের শিবিরে। ফের ফিরছেন দাবার বোর্ডে প্রতিযোগিতার মঞ্চে।

সোমবার সন্ধ্যায় সর্ব ভারতীয় দাবা প্রতিযোগিতার ড্র এ অংশ নিতে অলিপুরের জাতীয় গ্রন্থাগারে আসেন প্রজ্ঞানন্দ। বিগত কয়েক বছর ধরে এই প্রতিযোগিতার অন্যতম মুখ ভিসি আনন্দ। ভাষা ভবনের অডিটোরিয়ামে নিজের উত্তরসূরির নাম ড্র অনুষ্ঠানে ঘোষণা করলেন আনন্দ।

আনন্দ

সদ্য বিশ্বকাপে বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেনকে প্রবল চ্যালেঞ্জএর মুখে ফেলে দিয়েছিলেন প্রজ্ঞা। এবার কলকাতা সাক্ষী থাকতে চলেছে তাঁর মগজাস্ত্র-র। ৬৪ খোপের লড়াইয়ে প্রজ্ঞার প্রতিপক্ষ হিসাবে থাকবেন ডি গুকেশ, ভিদিত গুজরাতী, পি হরিকৃষ্ণ- র মত ভারতের প্রথম সারির দাবাড়ুরা। থাকছেন ফ্রান্স, জার্মানির বিদেশি দাবাড়ুরা।

এশিয়ান গেমসের আগে এই টুর্নামেন্টে ভালো ফলের বিষয়ে আশাবাদী প্রজ্ঞা।
বিশ্বকাপে রানার্স আপ হওয়া দাবাড়ু বলেন, 'এতদিন এই টুর্নামেন্টে কোনও একটি বিভাগেই অংশ নিতাম। এবার দুটি বিভাগেই অংশ নেব। আশা করছি ফলাফল ভালো হবে।' এবার কিন্তু তাঁর লড়াই বেশ কঠি‌ন হবে।

আনন্দ

অন্যদিকে, এবার প্রতিযোগী হিসাবে নয় আনন্দ থাকছেন মেন্টর হিসাবে। প্রজ্ঞার প্রশংসা করার পাশাপাশি কলকাতা এসে নিজের অনুভূতির কথা জানালেন আনন্দ। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন জানিয়েছেন, '১৯৮৬ সালে এই প্রতিযোগিতায় প্রথমবার চ্যাম্পিয়ন হই। এই টুর্নামেন্টের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘ সময়ের। প্রতিবারই কলকাতা থেকে দারুণ কিছু স্মৃতি নিয়েই ফিরি। প্রজ্ঞা সহ বর্তমান সময়ের দাবাড়ুরা দারুণ পারফরম্যান্স করছে। আমি ওদের নিয়ে আশাবাদী।'

একটা ভারতের অন্যতম সফল মহিলা দাবাড়ু তানিয়া সচদেভ। বর্তমানে ধারাভাষ্যকার।কলকাতার টুর্নামেন্টে তানিয়াকে দেখা যাবে একই ভুমিকাতে। তানিয়াও মজেছেন প্রজ্ঞার প্রতিভায়। তাঁর কথায়, 'বর্তমান সময়ের দাবাড়ুদের মধ্যে প্রজ্ঞানন্দ দ্রুত গতিতে উন্নতি করছে। আমরা প্রত্যেকেই বিশ্বকাপে ওর পারফরম্যান্স দেখেছি। আশা করছি আগামী দিনে আরও ভালো করবে।'

চেস

এদিকে মহিলাদের বিভাগে রাপিড(rapid) বিভাগে চ্যাম্পিয়ন হলেন দিব্যা দেশমুখ । চীনের জু ওয়েনজুন হলেন ব্লিজ(blitz) বিভাগে চ্যাম্পিয়ন। তাদের হাতে ট্রফি তুলে দেন আনন্দ।মঙ্গলবার থেকে শুরু হবে পুরুষদের প্রতিযোগিতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+