R Praggnanandhaa: কলকাতায় দুরন্ত ছন্দে প্রজ্ঞানন্দ, চেস ইন্ডিয়া ব্লিৎজের প্রথম দিনেই সকলের চেয়ে এগিয়ে
R Praggnanandhaa: বিশ্ব দাবায় রানার-আপ রমেশবাবু প্রজ্ঞানন্দ কলকাতায় টানা স্টিল চেস ইন্ডিয়া ব্লিৎজের প্রথম দিনেই দারুণ ছন্দে। দিনের শেষে পিছনে ফেললেন সমস্ত প্রতিপক্ষকেই।
আজ ব্লিৎজের প্রথম পাঁচটি রাউন্ডেই টানা জয় ছিনিয়ে নেন প্রজ্ঞানন্দ। ষষ্ঠ রাউন্ডে ড্র করেন। সপ্তম ও অষ্টম রাউন্ডে হারলেও ফের জয়ের সরণিতে ফেরেন নবম রাউন্ডে।

টাটা স্টিল চেস ইন্ডিয়া র্যাপিডে যুগ্ম তৃতীয় স্থান অধিকার করেছিলেন প্রজ্ঞানন্দ। আজ প্রজ্ঞার বিজয়রথ থমকান রাশিয়ান গ্র্যান্ডমাস্টার অ্যালেকজান্ডার গ্রিসচুক। এই ড্রয়ের পরের দুটি রাউন্ডে প্রজ্ঞানন্দ হেরে যান। কিন্তু নবম রাউন্ডে ভারতেরই অর্জুন এরিগাইসিকে তিনি হারিয়ে দেন। নবম রাউন্ডের শেষে প্রজ্ঞার পয়েন্ট ৬.৫। বিদিত গুজরাতি ও গ্রিসচুকের রয়েছে ৬ পয়েন্ট করে।
আজ প্রথম রাউন্ডে প্রজ্ঞা জয় ছিনিয়ে নেন আজারবাইজানের গ্র্যান্ডমাস্টার তেইমুর রাদজাবভের বিরুদ্ধে। এরপর তিনি হারান র্যাপিড বিভাগের চ্যাম্পিয়ন ফ্রান্সের ম্যাক্সিম ভেশিয়ার-লাগরেভ কিংকে। আক্রমণাত্নক কৌশল নিয়ে জয় ছিনিয়ে নেন মাত্র ৪৭ চালেই। তৃতীয় রাউন্ডে প্রজ্ঞানন্দ হারিয়েছেন জার্মান গ্র্যান্ডমাস্টার ভিনসেন্ট কেইমারকে।

চতুর্থ রাউন্ডে প্রজ্ঞানন্দ হারান উজবেকিস্তানের নদিরবেক আবদুসাত্তোরভকে। পঞ্চম রাউন্ডে ৩৪ চালে পরাস্ত করেন ভারতের গ্র্যান্ডমাস্টার পেন্তালা হরিকৃষ্ণকে। গ্রিসচুকের সঙ্গে ড্র হয়ে ৮৬ চালের পর। বিদিত গুজরাতির কাছে আজ প্রথম হারের সম্মুখীন হন প্রজ্ঞা। অষ্টম রাউন্ডে ডি গুকেশ হারিয়ে দেন প্রজ্ঞানন্দকে। এরিগাইসির বিরুদ্ধে তিনি জয় ছিনিয়ে নেন ৪৫ চালে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications