ছয় মাসে তিনবার, ফের প্রজ্ঞানন্দর বিরুদ্ধে বিধ্বস্ত বিশ্ব চ্যাম্পিয়ন কার্লসেন
ছয় মাসে তিনবার, ফের প্রজ্ঞানন্ধার বিরুদ্ধে বিধ্বস্ত বিশ্ব চ্যাম্পিয়ন কার্লসেন
ছয় মাসের মধ্যে এই নিয়ে তৃতীয় বার তরুণ গ্র্যান্ডমাস্টার প্রজ্ঞানন্দ রমেশবাবুর বিরুদ্ধে হারের মুখ দেখতে হল বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে। নরওয়ের কিংবদন্তি দাবাড়ুকে হারিয়ে আমেরিকান ফাইনাল অব চ্যাম্পিয়ন্স চেস ট্যুরে মিয়ামিতে এফটিএক্স ক্রিপ্ট কাপে রানার্স হনএফটিএক্স ক্রিপ্টো কাপে।

২-২ ফলাফলে টাই হওয়ার পর প্রজ্ঞানন্দ ব্লিটজ প্লে-অফের সপ্তম রাউন্ডে ম্যাগনাস কার্লসেনকে পরাজিত করে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করে রানার্স হন ১৭ বছর বয়সী প্রজ্ঞানন্দ। দু'টি গেম ড্র করার পর তৃতীয় গেমটি জিতে নেন কার্লসেন। চতুর্থ গেমটি জেতেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার।
ফেব্রুয়ারির শুরুর দিতে বিশ্ব চ্যাম্পিয়ন কার্লসেনকে অনলাইন দাবা'র ম্যাচে পরাজিত করে খবরের শিরোনামে উঠে আসেন আর প্রজ্ঞানন্দ। প্রজ্ঞানন্দের বয়স তখন ১৬ যখন তিনি এয়ারথিংস মাস্টার্স র্যাপিড দাবা প্রতিযোগীতায় নরওয়ের তারকাকে পরাজিত করেন।
যদিও ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে শেষ করে খেতাব জিতেছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন কার্লসন। তবে, পিছিয়ে ছিলেন না সেই সময়ে ১৬ বছর বয়সী প্রজ্ঞানন্দ। তাঁর সংগ্রহ ছিল ১৫ পয়েন্ট। ম্যাচ শেষে কার্লসেন বলেন, "সারা দিন ধরে খেলে যাচ্ছি আমি। কিন্তু এখন সেই রেজাল্ট পাচ্ছি যা আমি পাওয়ার যোগ্য। কখনওই হারতে ভাল লাগে না। তবে এটা যে কোনও ভাল সময়ের মতোই একটা সময়।" ১৫ পয়েন্টে শেষ করেছেন আরেক তরুণ দাবাড়ু আলিরিজা ফিরোজাও ১৫ পয়েন্টে শেষ করেন কিন্তু তাঁকে তৃতীয় স্থানে শেষ করতে হয়েছে। কারণ আর প্রজ্ঞানন্দের বিরুদ্ধে তিনি পরাজিত হয়েছিলেন।












Click it and Unblock the Notifications