সিন্ধুর ভাবনায় ২০১৮, নিজের লক্ষ্য ঠিক করে ফেলেছেন হায়দরাবাদি শাটলার

এ বছরের শেষের দিকে দু মাস পিভি সিন্ধু বিশ্ব ব্যাডমিন্টনের ক্রমতালিকার ২ নম্বর স্থানে রয়েছে। 

অলিম্পিক্সের সিলভার মেডেল প্রাপক পিভি সিন্ধু সামনের বছরে নিজের টার্গেট স্থির করে ফেললেন। সামনের বছরে র‍্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গায় পৌঁছতে যান সিন্ধু। তবে এর পাশাপাশি সামনের বছর নিজের ধারাবাহিকতাও বজায় রাখতে চান তিনি।

সিন্ধুর ভাবনায় ২০১৮, নিজের লক্ষ্য ঠিক করে ফেলেছেন হায়দরাবাদি শাটলার

এই বছরের দ্বিতীয়ার্ধে কেরিয়ারের র‍্যাঙ্কিংয়ে ২ নম্বরে পৌঁছেছিলেন , দু মাস পদ ধরেও রেখেছিলেন তিনি। সিন্ধু জানিয়েছেন, 'আমি নিজেকে এক নম্বর হিসেবে দেখতে চাই। আমি এখন ৩ নম্বরে রয়েছি। এটা নির্ভর করছে টুর্নামেন্ট গুলি কীভাবে যায়। তুমি যদি ভালো খেল তাহলে নিশ্চিত ভাবেই তোমার র‍্যাঙ্কিং বাড়বে। এই মুহূ্র্তে আমি তাই কিছু নিয়েই ভাবছি না। আমি শুধু ভালো খেলব। '

এই মরশুমে ২২ বছরের শাটলার সৈয়দ মোদি জিপিজি, ইন্ডিয়া ওপেন, কোরিয়া ওপেন জিতেছেন। পাশাপাশি বিশ্ব চ্যাম্পিয়নশিপ, হংকং ওপেন, দুবাই সুপার সিরিজে দ্বিতীয় হয়েছেন।

মহিলা সিঙ্গলসেও যে লম্বা ম্যাচ হতে পারে তা প্রমাণ করে দিয়েছেন তিনি। নাজোমি ওকুহারা-র সঙ্গে তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালের ম্যাচের উদাহরণ দিয়েছেন। এক একটা গেম ৪০ মিনিটেরও বেশি সময় ধরে চলছে।

এদিকে এই মুহূর্তে সার্কিটে দাপট দেখানো প্রতিপক্ষদের সমীহ দেখিয়েছেন। সিন্ধু জানিয়েছেন ওকুহারা,তাই ইয়েং সকলেই এখন লম্বা ম্যাচ খেলেন। পাশাপাশি ভারতের মাটিতে খেলা এখন হচ্ছে এটা নিয়েও আশাবাদী সিন্ধু। সবসময়েই জানিয়েছেন ঘরের সার্কিটে খেলতে দারুণ লাগে।

সিন্ধু আরও জানিয়েছেন, 'প্রত্যাশা সবসময়েই থাকবে। আমাদের নিজেদের সেরাটা দিতে হবে। আমি কোনও চাপ অনুভব করি না। '

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+