বিশ্বচ্যাম্পিয়নশিপে প্রথম সোনার লক্ষ্যে আজ কোর্টে নামছেন সিন্ধু
আজ বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে নামছেন পিভি সিন্ধু। ফাইনালে ভারতীয় ব্যাডমিন্টন তারকার প্রতিপক্ষ নাজোমি ওকুহারা। এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে গত দুবার রুপো জিতে সন্তুষ্ট থাকতে হয়েছিল।
আজ বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে নামছেন পিভি সিন্ধু। ফাইনালে ভারতীয় ব্যাডমিন্টন তারকার প্রতিপক্ষ নাজোমি ওকুহারা। এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে গত দুবার রুপো জিতে সন্তুষ্ট থাকতে হয়েছিল। সোনা জেতা হয়নি সিন্ধুর। সেই লক্ষ্যে এদিন ফাইনালে নামবেন হায়দরাবাদি শাটলার।

শনিবার ৪০ মিনিটের লড়াইয়ে ফাইনালের টিকিট পান সিন্ধু। চিনের চেন ইউ ফেইকে ২১-৭, ২১-১৪ ব্যবধান উড়িয়ে দেন পুসারলা। এবার সিন্ধুর সামনে আজ সোনা জয়ের হাতছানি। অন্য সেমিফাইনালে পিছিয়ে পড়েও ইন্তাননের বিরুদ্ধে ১৭-২১, ২১-১৮, ২১-১৫ ব্যবধানে ম্যাচ জেতেন ওকুহারা।
একনজরে সিন্ধু বনাম ওকুহারার পরিসংখ্যান
এর আগে সিন্ধু ও ওকুহারা ১৫ বার একে অন্যের বিরুদ্ধে খেলেছে। সিন্ধু ৮ বার ও ওকুহারা ৭ বার জিতেছেন।
বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সিন্ধুর মোট পদক
২০১৩ ও ২০১৪ সালে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের আসরে ব্রোঞ্জ জিতেছিলেন সিন্ধু। পরে ২০১৭ ও ২০১৮ সালে রুপোর পদক জেতেন। এই নিয়ে টানা তৃতীয় বার বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠছেন ভারতীয় শাটলার।এবার প্রথম সেনার জয়ের লক্ষ্যে পুসারলা।












Click it and Unblock the Notifications