সোনা জিতে দেশে ফিরলেন ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়ন পি ভি সিন্ধু
বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ইতিহাস তৈরি করে দেশে ফিরলেন পি ভি সিন্ধু। রবিবার ওকুহারাকে হারিয়ে প্রথমবারের জন্য সোনা জেতেন ভারতীয় শাটলার।
বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ইতিহাস তৈরি করে দেশে ফিরলেন পি ভি সিন্ধু। রবিবার ওকুহারাকে হারিয়ে প্রথমবারের জন্য সোনা জেতেন ভারতীয় শাটলার। এই নিয়ে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সিন্ধুর এটি পঞ্চম পদক।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">Thank youuuuuu👍👍👍👍😁 <a href="https://t.co/A5QJFYVqmn">https://t.co/A5QJFYVqmn</a></p>— Pvsindhu (@Pvsindhu1) <a href="https://twitter.com/Pvsindhu1/status/1165761884215218176?ref_src=twsrc%5Etfw">August 25, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
|
দেশে ফিরলেন সিন্ধু
বাসেল থেকে সোনা জিতে সোমবার রাতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর নামেন সিন্ধু। বিমানবন্দরে ভারতীয় মহিলা শাটলারকে দেখতে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিমানবন্দরে সিন্ধু...সিন্ধু...জয়ধ্বনিতে তোলেন তারা। দেশে ফিরে সিন্ধু জানিয়েছেন, 'ভারতীয় হিসেবে আজ আমি গর্বিত। এটি আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত।
|
৩৮ মিনিটে বিশ্বজয়
শেষ দু'বার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেও দু'বারই সোনা হাতছাড়া হয়েছিল সিন্ধুর। রূপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল। রিও অলিম্পিকেও রূপোতেই সন্তুষ্ট থাকতে হয়। এবার বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে অবশ্য ৩৮ মিনিটে ওকুহারাকে ২১-৭, ২১-৭ ব্যবধানে উড়িয়ে দেন পিভি।
|
দেশে ফিরে সিন্ধু যা বললেন
দেশে ফিরে সোনার মেয়ে সিন্ধু বলেন, 'দেশের হয়ে আরও পদক জিতে ভারতকে গর্বিত করার স্বপ্ন দেখি। সেই লক্ষ্যেই আরও পরিশ্রম করে এগিয়ে যেতে চাই। শুভাকাঙ্খীদের আর্শীবাদের জন্য অনেক ধন্যবাদ'
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications