সিন্ধুকে বিরল সম্মান, কমনওয়েলথ গেমসের মঞ্চে পতাকার ভার হায়দরবাদীর হাতে
পিভি সিন্ধু গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে ভারতের পতাকা বহন করবেন।
দারুণ সম্মান পেতে চলেছেন পিভি সিন্ধু। ভারতের প্রতিভাবান শাটলার পিভি সিন্ধু এবারের কমনওয়েলথ গেমসে ভারতের জাতীয় পতাকা বহন করবেন। বিশ্বের ৩ নম্বর ব্যাডমিন্টন প্লেয়ারকে বেছে নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে এই সম্মান পাচ্ছেন তিনি। এমনটাই জানা গেছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশানের সূত্র থেকে।

২০১৪ সালে ব্রোঞ্জ মেডেলিস্ট ছিলেন পিভি সিন্ধু। সম্প্রতি শেষ হওয়া অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছেছিলেন তিনি। হায়দরাবাদী শাটলার আকানে ইয়ামাগুচির বিরুদ্ধে তিন গেমের লড়াইতে হারেন তিনি। খেলার ফল ১৯-২১, ২১-১৯, ২১-১৮।












Click it and Unblock the Notifications