করোনায় পণ্ড সব ম্যাচ, টোকিও অলিম্পিক্সের আগে কীভাবে প্রস্তুতি সারছেন সিন্ধু?

করোনায় পণ্ড সব ম্যাচ, টোকিও অলিম্পিক্সের আগে কীভাবে প্রস্তুতি সারছেন সিন্ধু?

কোনও অঘটন না ঘটলে আগামী জুলাইতেই শুরু হতে চলেছে টোকিও অলিম্পিক্স। তার আগে অতিমারীর আবহে প্রস্তুতি ইভেন্টের অভাবে ভুগতে হচ্ছে সব দেশের ব্যাডমিন্টন তারকাদের। সেই তালিকায় নিজেরও নাম অন্তর্ভূক্ত করেছেন পিভি সিন্ধু। দক্ষিণ কোরিয়ান কোচ পার্ক টায়ে সাংয়ের তত্ত্বাবধানে কীভাবে তিনি অনুশীলন সারছেন, তা নিজেই জানালেন ভারতের একমাত্র বিশ্ব চ্যাম্পিয়ন শাটলার।

বাতিল একের পর এক অলিম্পিকের যোগ্যতা নির্ধারণকারী ইভেন্ট

বাতিল একের পর এক অলিম্পিকের যোগ্যতা নির্ধারণকারী ইভেন্ট

ভারত, মালেশিয়া এবং সিঙ্গাপুরে, টোকিও অলিম্পিক্সের তিনটি যোগ্যতা নির্ণায়ক ব্যাডমিন্টন ইভেন্ট হওয়ার কথা ছিল। বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতায় খেলার ছাড়পত্র পেয়ে গেলেও, এই তিন ইভেন্টকে প্রস্তুতি হিসেবে ব্যবহার করার কথা ভেবেছিলেন পিভি সিন্ধু। করোনা ভাইরাসের জেরে ওই তিন ইভেন্টই বাতিল হয়ে যাওয়ায় তিনি যে কিছুটা হলেও সমস্যায় পড়েছেন তা পরোক্ষে মেনে নিয়েছেন হায়দরাবাদি শাটলার।

ম্যাচের মতো পরিস্থিতি তৈরি করছেন কোচ

ম্যাচের মতো পরিস্থিতি তৈরি করছেন কোচ

করোনা ভাইরাসের জেরে টোকিও অলিম্পিকের তিনটি প্রস্তুতি ইভেন্ট বাতিল হলেও, তা শাপে বর হয়েছে বলেই ধরে নিচ্ছেন পিভি সিন্ধু। তাঁর কথায়, ওই ইভেন্টগুলিতে অংশ নিতে গিয়ে অতিমারীর কবলে পড়লে পরিস্থিতি জটিল হয়ে উঠত। তবে অলিম্পিক্স শুরু আগে যে তাঁর আরও আন্তর্জাতিক ম্যাচ খেলার প্রয়োজন ছিল, তাও মেনে নিয়েছেন বিশ্বজয়ী ভারতীয় শাটলার। সেই অভাব তাঁর দক্ষিণ কোরিয়ান কোচ পার্ক টায়ে সাংয়ের দক্ষভাবে পূরণ করে দিচ্ছেন বলেও জানিয়েছেন সিন্ধু। বলেছেন যে এখন ভারতীয় শাটলাররা একে অপরের বিরুদ্ধে ম্যাচ খেলছেন। কোচই আন্তর্জাতিক ম্যাচের মতো আবহ এবং পরিস্থিতি তৈরি করে দিচ্ছেন বলে জানিয়েছেন সিন্ধু।

২০১৬ সালের অলিম্পিক্সে রূপো

২০১৬ সালের অলিম্পিক্সে রূপো

২০১৬ সালের রিও অলিম্পিক্সে সোনা জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন পিভি সিন্ধু। যদিও ফাইনালে স্পেনের করোলিনা মারিনের কাছে হেরে রূপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতীয় শাটলারকে। এবার নিজের অপূর্ণ কাজ পূর্ণ করতে বদ্ধপরিকর পিভি।

অলিম্পিক্স শুরু জুলাইয়ে

অলিম্পিক্স শুরু জুলাইয়ে

টোকিও-তে ২০২০ সালের ২৪ জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল অলিম্পিক্স। করোনা ভাইরাসের জেরে ইভেন্ট স্থগিত করে দেওয়া হয়েছিল। চলতি বছরের ২৩ জুলাই থেকে শুরু হওয়ার কথা এই গ্রহের সবচেয়ে বড় ক্রীড়যজ্ঞ। করোনা ভাইরাসের আবহে এত বড় ইভেন্ট আয়োজন এবং তাতে অংশগ্রহণ করা যে বেশ ঝুঁকিপূর্ণ, তা মেনে নিয়েছেন পিভি সিন্ধু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+