অলিম্পিকের প্রস্তুতিতে কতটা প্রভাব ফেলেছে করোনা ভাইরাস, জানালেন পিভি সিন্ধু

অলিম্পিকের প্রস্তুতিতে কতটা প্রভাব ফেলেছে করোনা ভাইরাস, জানালেন পিভি সিন্ধু

টোকিও অলিম্পিকের প্রস্তুতিতে কতটা প্রভাব ফেলেছে করোনা ভাইরাস, তা ব্যাখ্যা করেছেন পিভি সিন্ধু। এবারের গেমসে ভারতের পদক জয়ের অন্যতম আশা ধরা হয়েছে হায়দরাবাদিকে। তিনি নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টা করবেন বলেও জানিয়েছেন ২০১৬ সালের রিও অলিম্পিকে রূপো জেতা তারকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে তিনি অনুপ্রাণিত হয়েছেন বলেও জানিয়েছেন সিন্ধু।

অতিমারী নিয়ে কী বললেন সিন্ধু

অতিমারী নিয়ে কী বললেন সিন্ধু

অতিমারী তাঁর অলিম্পিকের প্রস্তুতিতে কোনও নেতিবাচক প্রভাব ফেলেনি বলে জানিয়েছেন পিভি সিন্ধু। উল্টে করোনা ভাইরাসের জেরে একান্তে তিনি নিজের খেলার স্কিল, টেকনিক ও দক্ষতা বৃদ্ধির কাজ আরও ভালভাবে করতে পেরেছেন বলে জানিয়েছেন দেশের প্রথম ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়ন। বক্তব্য, অন্যান্য আন্তর্জাতিক টুর্নামেন্টের চাপ থাকায় সাধারণত অলিম্পিকের আগে প্রস্তুতির জন্য খুব কমই সময় পান অ্যাথলিটর। কিন্তু এবার পরিস্থিতি অন্যরকম বলে জানিয়েছেন সিন্ধু। করোনা ভাইরাসের জেরে লকডাউনে তিনি নিজের প্রস্তুতির জন্য অনেকটা সময় পেয়েছেন বলে জানিয়েছেন ভারতীয় শাটলার।

তুলনামূলক সহজ গ্রুপে সিন্ধু

তুলনামূলক সহজ গ্রুপে সিন্ধু

টোকিও অলিম্পিকে তুলনামূলক সহজ গ্রুপেই পড়েছেন পিভি সিন্ধু। জে বিভাগে বিশ্ব ক্রমতালিকার নিচের দিকে থাকা ইসরায়েলের পোলিকারপোভা কেসনিয়া ও হংকংয়ের চেয়ুন নগান ই-র মুখোমুখি হবেন হায়দরাবাদি। যিনি প্রতিপক্ষকে ছোট করে দেখতে রাজি নন। বরং ফোকাস ধরে রেখে শুরু থেকেই নিজের সেরাটা দিতে চান সিন্ধু। মানুষের প্রত্যাশার চাপ যে তাঁকে ঘিরে থাকবে, তা বিলক্ষণ জানেন হায়দরবাদি শাটলার। সেই প্রত্যাশা পূরণের চেষ্টা তিনি করবন বলেও জানিয়েছেন ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়ন।

রিও-র অসম্পূর্ণ কাজ

রিও-র অসম্পূর্ণ কাজ

২০১৬ সালের রিও অলিম্পিকের ফাইনালে পৌঁছেছিলেন পিভি সিন্ধু। তবে ওই মোকাবিলায় তিনি স্পেনের কারোলিনা মারিনের কাছে হেরে গিয়েছিলেন। ফলে রূপো নিয়েই দেশে ফিরতে হয়েছিল সিন্ধুকে। সেই আক্ষেপ বুকে নিয়েই টোকিও গেমসে নামতে চলেছেন সিন্ধু। যিনি চান এবার অন্তত দেশকে সোনার পদক উপহার দিতে। চোটের কারণে এবারের অলিম্পিকে অংশ নিচ্ছেন না মারিন। তাতে সিন্ধুর কাজ কিছুটা সহজ হয়েছে বলে মনে করে দেশের ক্রীড়া মহলের একটা অংশ। একই ভাবনায় নিজেকে আবদ্ধ করতে চান না পিভি নিজে। মারিন না থাকলেও টোকিও অলিম্পিকে যে তাঁকে কড়া প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতেই হবে, তা নিয়ে সিন্ধুর মনে কোনও সন্দেহ নেই।

আইসক্রিম খাবেন প্রধানমন্ত্রী

আইসক্রিম খাবেন প্রধানমন্ত্রী

দুই দিন আগে দেশের টোকিও অলিম্পিকগামী অ্যাথলিটদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র। সেই অনুষ্ঠানে সিন্ধুকে পদক জয়ের অন্যতম দাবিদার বলে চিহ্নিত করেন নমো। সেই সঙ্গে মজার ছলে ভারতীয় শাটলারের সঙ্গে আইসক্রিম খাওয়ার কথাও বলেছেন ভারতের প্রধানমন্ত্রী। জানা যায় যে ২০১৬ সালের রিও অলিম্পিকের আগে সিন্ধুর আইসক্রিম খাওয়ার ওপর রাশ টেনছিলেন তাঁর কোচ। সেই প্রসঙ্গই ফের উত্থাপন করেন নরেন্দ্র মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+