CWG 2022: কমনওয়েলথে পাকিস্তানের বিরুদ্ধে ক্লিন সুইপ ভারতের, ঘানাকে পাঁচ গোলের লজ্জ্বা উপহার মহিলা হকি দলের

CWG 2022: কমনওয়েলথে পাকিস্তানের বিরুদ্ধে ক্লিন সুইপ ভারতের, সিন্ধু-কিদাম্বীর দাপটে খাতাই খুলতে পারল না পাক দল

কমনওয়েলথ গেমসে ব্যাডমিন্টনে মিক্সড টিম ইভেন্টে চির চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিল ভারত। ভারতের হয়ে দুর্ধর্ষ পারফর্ম করেন পিভি সিন্ধু, কিদাম্বী শ্রীকান্ত। এই দুই ভারতীয় সাটলার ছাড়াও দুর্দান্ত পারফর্ম করেন বি সুমিত রেড্ডে, মাচিমান্ডা পোনাপ্পা।

CWG 2022: কমনওয়েলথে পাকিস্তানের বিরুদ্ধে ক্লিন সুইপ ভারতের, সিন্ধু-কিদাম্বীর দাপটে খাতাই খুলতে পারল না পাক দল

কমনওয়েলথ গেমসের ২২তম সংস্করণে গ্রুপ 'এ'-এর ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল ভারত। প্রথম ম্যাচে বি সুমিত রেড্ডি এবং মাচিমান্ডা পোনপ্পা মুখোমুখি হন ইরফান সায়েদ বাত্তি এবং গজালা সিদ্দিকি'র। প্রথম ম্যাচে পাকিস্তানের মিক্সড টিমের জুটি বাত্তি-সিদ্দিকিকে ২১-৯ এবং ২১-১২ ব্যবধানে হারান সুমিত-পোনাপ্পা। স্ট্রেট গেমে জিতে নেন ম্যাচ।

গ্রুপ 'এ'-তে পুরুষদের সিঙ্গলসে পাকিস্তানের মুরাদ আলিকে স্ট্রেট গেমে পরাজিত করেন কিদাম্বী শ্রীকান্ত। থমাস কাপ জয়ী সাটলারের পক্ষে ম্যাচের ফল ছিল ২১-৭ এবং ২১-১২। এই ম্যাচ জয়ের সঙ্গেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। ব্যাডমিন্টনে তৃতীয় খেলাতেও পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে নেয় ভারত। মহিলাের সিঙ্গলসে পিভি সিন্ধু মহুর শাহাজাদকে দাঁড়াতেই দেননি। দুই বারের অলিম্পিকে পদক জয়ী সিন্ধুর পক্ষে খেলার ফলাফল ২১-৭ এবং ২১-৬।

চতুর্থ ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তানের পুরুষদের ডবলসের জুটিকে নাকানিচোবানি খাইয়ে পরাজিত করে ভারত। সাত্বিকসাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেঠি'র জুটি পাকিস্তানের মহম্মদ ইরফান সইদ ভাট্টি এবং মুরাদ আলি'কে পরাস্ত করে ২১-১২ এবং ২১-৯ ব্যবধানে। স্ট্রেট গেমে পঞ্চম ম্যাচটিও জেতে ভারত। শেষ ম্যাচে মহিলাদের ডবলসে গায়ত্রী গোপীচাঁদ এবং ত্রিশা জোলি জুটি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মহিলা জুটি মেহুর শেহজাদ এবং গজালা সিদ্দিকে পরাজিত করে ২১-৪ এবং ২১-৫ ব্যবানে।

CWG 2022: কমনওয়েলথে পাকিস্তানের বিরুদ্ধে ক্লিন সুইপ ভারতের, ঘানাকে পাঁচ গোলের লজ্জ্বা উপহার মহিলা হকি দলের

শুধু ব্যাডমিন্টনেই নয়, ভারতীয় হকি দল ফাইভ স্টার পারফরম্যান্স উপহার দিয়েছে হকিতেও। মহিলা হকিতে আফ্রিকার দেশ ঘানার দলকে ৫-০ ব্যবধানে পরাজিত করেছে ভারত। পুল 'এ'-তে ভারত বনাম ঘানার ম্যাচ শুরুর তিন মিটিরে মাথায় ভারতের মহিলা দলকে গোল করে এগিয়ে দেন গুরজিৎ কৌর। পেনাল্টি কর্নার থেকে গোলটি করেন তিনি। হাফ টাইম অর্থাৎ দ্বিতীয় কোয়ার্টার শেষ হওয়ার কিছু আগে ভারতের হয়ে দ্বিতীয় গোলটি করেন নেহা। ২-০ ব্যবধানে এগিয়ে হাফ টাইমে টার্ফ ছাড়ে ভারত। ঘানার বিরুদ্ধে ভারতের তৃতীয় গোলটি আসে সঙ্গীতা কুমারীর স্টিক থেকে। পেনাল্টি থেকে ভারতের হয়ে চতুর্থ গোলটি করেন গুরজিৎ কউর। সেলিমা টিটে ম্যাচের পঞ্চম গোলটি করে ঘানাকে পাঁচ গোলের লজ্জা দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+