রিও অলিম্পিক : সেমিফাইনালে সিন্ধু, পদক থেকে মাত্র এক ম্যাচ দূরে
রিও দি জানেইরো, ১৭ অগাস্ট : বিশ্বের ২ নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড় চিনের ওয়াঙ্গ ইহানকে হারিয়ে রিও অলিম্পিকের সেমিফাইনালে উঠে গেলেন ভারতের পিভি সিন্ধু। ফলে আর একটি ম্যাচ জিতলেই একটি পদক অবশ্যই আনতে পারবেন তিনি।
দু'বারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী ভারতের সিন্ধু পদক জয় থেকে মাত্র এক হাত দূরে রয়েছেন। সোমবার চাইনিজ তাইয়েইয়ের তাই জু ইংকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন। এরপর এদিন মঙ্গলবার তিনি হারিয়ে দিলেন চিনা প্রতিপক্ষকে।

ওয়াঙ্গকে এদিনের ম্যাচে সিন্ধু মাত্র ৫৪ মিনিটে, ২২-২০ ও ২১-১৯ ব্যবধানে হারিয়ে দেন। এই জয়ের ফলে ভারতের দ্বিতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় হিসাবে সিন্ধু অলিম্পিকের সেমিফাইনালে পৌঁছলেন।












Click it and Unblock the Notifications