'বদলা ম্যাচ'- এর কথা শুনলেই সিন্ধু কেন বলছেন অন্য কথা

কোরিয়ায় ইতিহাস তৈরি করেছেন পিভি সিন্ধু। বিশ্ব চ্যাম্পিয়নশিপে জাপানি ওকুহারার কাছে হেরে রূপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল এদিন কোরিয়ান ওপেনে তাঁকে হারানোয় সিন্ধু বদলা নিলেন এমনটাই মনে করেছিল সকলে।

কোরিয়ায় ইতিহাস তৈরি করেছেন পিভি সিন্ধু। বিশ্ব চ্যাম্পিয়নশিপে জাপানি ওকুহারার কাছে হেরে রূপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল এদিন কোরিয়ান ওপেনে তাঁকে হারানোয় সিন্ধু বদলা নিলেন এমনটাই মনে করেছিল সকলে। কিন্তু সিন্ধুর দাবি একেবারে অন্য।

'বদলা ম্যাচ'- এর কথা শুনলেই সিন্ধু কেন বলছেন অন্য কথা

ভারতের এই তারকা শাটলারের মত ম্যাচটিকে কখনই প্রতিশোধের ম্যাচ হিসেবে দেখেননি তিনি। কোরিয়ান সুপার সিরিজ জয়ের পর সিন্ধু জানিয়েছেন, 'ওই লাইনে কখনই ভাবনা চিন্তা যায়নি। কখনই এটা প্রতিশোধের ম্যাচ ছিল না, আমি জিতবই, তাই ধৈর্য ধরে ম্যাচের ওপর নিজের নিয়ন্ত্রণ রাখতে চাইছিলাম। '

পাশাপাশি প্রথম ভারতীয় হিসেবে কোরিয়ান ওপেন জেতায় খুশি পিভি সিন্ধু। সিন্ধু বলেছেন,'প্রথম ভারতীয় হিসেবে কোরিয়ান ওপেন জেতায় আমি খুশি, তবে আমি এরকম আরও অনেক ওপেন ভারতের হয়ে প্রথমবার জিততে চাই। '

নিন্দুকমহলে অবশ্য সিন্ধুর বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ না জিততে পারার জন্য কথার শেষ নেই। তাদের একহাত নিয়ে সিন্ধু বলেছেন, 'আমি আরও একটা লম্বা লড়াইয়ের জন্য প্রস্তুত হয়েছিলাম,বিশ্বচ্যাম্পিয়নশিপের থেকে সেটা কোনও অংশে কম ছিল না। সেই ফাইনাল পয়েন্টের জন্য দুরন্ত লড়াই হচ্ছিল। '

রবিবারের ম্যাচে ফের একবার জাত চেনান অলিম্পিক্সে রূপো জয়ী পিভি সিন্ধু। সিন্ধুর সঙ্গে উপযুক্ত পাল্লা দিচ্ছলেন ওকুহারাও। কখনো ৩০টি , কখনো ৪৫টি আবার কখনও ৬০ টি র‍্যালিও হয়। ৬০ টি র‍্যালির পর দুই শাটলারই কোর্টে পড়ে গিয়েছিলেন। যদি বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের থেকে এই টুর্নামেন্ট কম মানের হিসেবে তাঁরা বিচার করতেন তাহলে নিশ্চয় নিজেদের শেষ বিন্দু দিয়ে এভাবে লড়তেন না।

সব মিলিয়ে ভারতীয় ব্যাডমিন্টনে সাফল্যের ব্রেক থ্রু প্রথম এনেছিলেম প্রকাশ পাড়ুকোন, তারপর দীর্ঘ সময় বাদে ফের একবার বিশ্ব মঞ্চে ভারতকে চেনান গোপীচাঁদ। তারপর তাঁর ছাত্র ছাত্রীরা যেভাবে পারফরম্যান্স করে ভারতীয় ব্যাডমিন্টনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাতে গর্বিত ভারতবাসী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+