পদ্মভূষণ সম্মান পাওয়া অনুপ্রেরণা দেবে, বললেন পি ভি সিন্ধু
পদ্ম সম্মানে সম্মানিত পি ভি সিন্ধু। ভারতীয় ক্রীড়াজগতে তাঁর অবদানের জন্য এবছর পদ্মভূষণ সম্মান পেতে চলেছেন পুসারলা। ২০১৯ এর অগাস্টে ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথমবারের জন্য সোনা জেতেন।
পদ্ম সম্মানে সম্মানিত পি ভি সিন্ধু। ভারতীয় ক্রীড়াজগতে তাঁর অবদানের জন্য এবছর পদ্মভূষণ সম্মান পেতে চলেছেন পুসারলা। ২০১৯ এর অগাস্টে ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথমবারের জন্য সোনা জেতেন। সব মিলিয়ে এই প্রতিযোগিতায় পাঁচটি পদক জয়, রিও অলিম্পকে রুপো জিতেছেন সিন্ধু। ব্যাডমিন্টনে দেশের হয়ে এমন সাফল্য়ের পর দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণ সম্মান পেতে চলেছেন পি ভি। এই সম্মান পাওয়ার ঘোষণার পর প্রতিক্রিয়ায় সিন্ধু জানিয়েছেন, 'এই সম্মান প্রাপ্তি খেলার ক্ষেত্রে আমাকে আরও অনুপ্রেরণা দেবে।'

উল্লেখ্য ২০২০ সালে জুলাইয়ে টোকিও অলিম্পিকে ব্যাডমিন্টনে পদকজয়ের আশা দেখাচ্ছেন সিন্ধু। শেষবার ফাইনালে স্পেনের ক্যারোলিনা মারিনের কাছে হেরে সোনা হাতছাড়া করেছিলেন পি ভি।
পদ্মভূষণ সম্মান প্রাপক হিসেবে তাঁর নাম ঘোষিত হওয়ার পর সিন্ধু আরও জানান,'এই অ্যাওয়ার্ড পাওয়ার পর প্রত্যাশা, চাপ আরও বাড়বে। সেই সঙ্গে এই সম্মান বাড়তি মোটিভেশন। দেশের ক্রীড়মন্ত্রক, ভারতীয় ব্য়াডিমিন্টন অ্যাসোসিয়েশন , স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ও অন্ধ্রপ্রদেশ - তেলেঙ্গানার সরকারকে সবসময় পাশা থাকার জন্য ধন্যবাদ জানাই।'
প্রসঙ্গত পি ভি সিন্ধুর পদ্মভূষণে জয়ের পাশাপাশি ভারতীয় মহিলা বক্সিংয়ের কিংবদন্তি মেরি কম দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মবিভূষণ পেতে চলেছেন। পদ্ম অ্যাওয়ার্ড পাচ্ছেন মহিলা হকি দলের অধিনায়িকা রানি রামপাল।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications